advertisement

Monkey Pox: সাঙ্ঘাতিক ছোঁয়াচে ও ভয়ঙ্কর মাঙ্কিপক্স থেকে সন্তানকে কীভাবে নিরাপদে রাখবেন? জেনে নিন

Last Updated:

Monkey Pox: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আদৌ উদ্বেগজনক নয়৷ কিন্তু বাচ্চাদের জন্য ভয়ানক হতে পারে কিছু ক্ষেত্রে৷

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আদৌ উদ্বেগজনক নয়৷ কিন্তু বাচ্চাদের জন্য ভয়ানক হতে পারে কিছু ক্ষেত্রে
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আদৌ উদ্বেগজনক নয়৷ কিন্তু বাচ্চাদের জন্য ভয়ানক হতে পারে কিছু ক্ষেত্রে
পশু থেকে মানুষের মধ্যে সক্রামিত হওয়া মাঙ্কিপক্স খুবই ছোঁয়াচে অসুখ৷ এই ভাইরাল সংক্রমণের সঙ্গে চিকেন পক্সের বহু সাদৃশ্য আছে৷ কোনও কোনও দেশে মাঙ্কিপক্সকে এন্ডেমিক বলে ঘোষণা করা হলেও সম্প্রতি এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে৷ এই অসুখের উপসর্গ খুব একটা সাঙ্ঘাতিক বা ভয়ঙ্কর নয়৷ বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আদৌ উদ্বেগজনক নয়৷ কিন্তু বাচ্চাদের জন্য ভয়ানক হতে পারে কিছু ক্ষেত্রে৷
এইমস-এর মেডিসিন বিভাগের অ্যাডিশনাল প্রোফেসর পীযূষ রঞ্জন জানিয়েছেন মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে খুব বেশি চিন্তার করার কিছু নেই৷ কারণ কোভিড ১৯ ভাইরাসের তুলনায় এর তীব্রতা কম বলেই জানিয়েছেন তিনি ৷ তবে তাঁরও মত যে বাচ্চাদের জন্য এই ভাইরাস ভয়ঙ্কর ৷ স্মল পক্স ও মাঙ্কিপক্সের উপসর্গের মধ্যেও মিল আছে৷ বাচ্চাদের ক্ষেত্রে অস্বস্তি, জ্বর, গ্ল্যান্ড ফুলে যাওয়া, কাঁপুনি দিয়ে জ্বরের মতো উপসর্গ দেখা দেয়৷ এই উপসর্গগুলো বাচ্চাদের শরীরে দেখা দিচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকুন ৷
advertisement
# মাঙ্কিপক্সে আক্রান্ত হলে দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে গায়ে ছোট ছোট গোটা দেখা যেতে পারে ৷ সাধারণত প্রথমে মুখে দেখা যায় ফুসকুড়ি বা গোটার মতো অংশ৷ তার পর হাত, হাত ও পায়ের পাতায় এগুলি দেখা দেয়৷ অনেক সময় এই ফুসকুড়িতে জলীয় অংশও থাকে৷
advertisement
আরও পড়ুন :  ঋতুস্রাবের সময় স্বমেহন কেন করা ভাল, জানুন কারণ
# বড়দের তুলনায় বাচ্চাদের মাঙ্কিপক্সের ক্ষেত্রে জ্বর অনেক বেশি স্বাভাবিক৷ বাচ্চার জ্বর এলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন৷
advertisement
বাচ্চাদের নিরাপদে রাখতে কী করবেন
বাঁদর, মেঠো ইঁদুর বা অন্য কোনও অসুস্থ পশুর কাছে বাচ্চাদের যেতে দেবেন না৷ যেখনে মৃত পশু আছে, সেখানেও বাচ্চাদের যেতে দেবেন না৷
আরও পড়ুন :  বর্ষায় চুলের খুসকির সমস্যায় জেরবার? রইল সহজ ঘরোয়া টোটকা
মাংস খুব ভাল করে রান্নার পর তবেই খেতে দেবেন বাচ্চাকে৷ আধসিদ্ধ মাংস দেবেন না কোনওমতেই
advertisement
সংক্রমিত কোনও ব্যক্তির কাছে কোনওমতেই শিশুকে যেতে দেবেন না৷
বাচ্চাদের বার বার হাতমুখ ধোওয়ার অভ্যাস করাতে হবে৷ নোংরা হাত যেন চোখেমুখে না দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে
সাবান ও জলে হাত পরিষ্কার রাখা অভ্যাস করান ৷ ব্যবহার করা যেতে পারে অ্যালকোহল বেসড স্যানিটাইজার-ও৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Monkey Pox: সাঙ্ঘাতিক ছোঁয়াচে ও ভয়ঙ্কর মাঙ্কিপক্স থেকে সন্তানকে কীভাবে নিরাপদে রাখবেন? জেনে নিন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement