Mango Mukul Protection Tips: তীব্র দাবদাহেও ঝরবে না একটিও আমের মুকুল, গাছ হবে বাম্পার ফলন! বিশেষ টোটকা দিল কৃষি দফতর
- Reported by:Jiam Momin
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Mango Mukul Protection Tips: মার্চের শুরুতেই বাড়ছে তাপমাত্রা, যার সরাসরি প্রভাব পড়ছে আম চাষে। এই পরিস্থিতিতে চাষিদের আশ্বস্ত করতে মালদহ কৃষি দফতর একগুচ্ছ বিশেষ 'টোটকা' দিয়েছে। তা নিয়েই এই বিশেষ প্রতিবেদন।
মালদহ, জিএম মোমিন: শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে মালদহ জেলায় দ্রুত বাড়তে শুরু করেছে তাপমাত্রা। মরশুমের এই পরিবর্তনের প্রভাব পড়েছে চাষের জমিতেও। ইতিমধ্যেই জেলার আমবাগানগুলোতে গাছে গাছে দেখা মিলছে মুকুলের। তবে মুকুল এলেই যে ভাল ফলন হবে, তা নয়। অতিরিক্ত তাপমাত্রা, সঠিক পরিচর্যার অভাব এবং প্রয়োজনীয় পদ্ধতি না জানার কারণে অনেক ক্ষেত্রেই ঝরে পড়ছে মুকুল। ফলে আশানুরূপ ফলন থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা।
এই পরিস্থিতিতে আমচাষিদের সতর্ক করে বিশেষ পরামর্শ দিলেন মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্য়ান্ত কুমার রাঘব। তিনি জানান, “আমের মুকুল ধরার এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সঠিক পরিচর্যা করতে পারলে ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ান সম্ভব। পাশাপাশি আম চাষিদের পরামর্শের ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফে। আম চাষিরা চাইলে এখানে এসে পরামর্শ নিতে পারেন।”
advertisement
advertisement
পরিচর্যার উপায়ের ক্ষেত্রে তিনি আরও জানান, “এই সময় গাছে অতিরিক্ত জল না দিয়ে স্বল্প পরিমাণে জল স্প্রে করা উচিত, যাতে আর্দ্রতা বজায় থাকে। এতে মুকুল ঝরে পড়ার সম্ভাবনা কম থাকে। কীটপতঙ্গের আক্রমণ রোধে মটরশুঁটি আকারের আম ধরার পর অথবা ফুল আসার পর প্রতি লিটার জলে এক গ্রাম বোরন-২০ প্রয়োগ করা যেতে পারে। বিকল্প হিসেবে এনপিকে ১৯:১৯:১৯ সারের পাঁচ গ্রাম অথবা ‘ফসল প্রভাত’ নামক ওষুধ পাঁচ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি বিজ্ঞানীদের মতে, তাপমাত্রা বাড়লেও নিয়মিত পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যা করলে আমের ফলন ভাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। তাই মরশুমের এই গুরুত্বপূর্ণ সময়ে সচেতন ও সঠিক পদক্ষেপ নেওয়ার অত্যন্ত জরুরি আম চাষিদের।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 04, 2026 4:58 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mango Mukul Protection Tips: তীব্র দাবদাহেও ঝরবে না একটিও আমের মুকুল, গাছ হবে বাম্পার ফলন! বিশেষ টোটকা দিল কৃষি দফতর







