Low Cost Electric Bicycle: পেট্রোলের চিন্তা শেষ! এবার ১৮ হাজারেই ই-সাইকেল বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার যুবক, লুক দেখলে প্রেমে পড়বেন
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Madhab Das
Last Updated:
Bankura Low Cost Electric Bicycle: লাগামছাড়া তেলের দাম থেকে মুক্তি দিতে নতুন পথ দেখালেন বাঁকুড়ার চঞ্চল সিং। মাত্র ১৮ হাজার টাকা ব্যয়ে তৈরি করে ফেললেন ইভি বাই-সাইকেল। পরিবেশবান্ধব এই উদ্ভাবন এখন নজর কাড়ছে সবার।
advertisement
শরীর চর্চা করতে চান তাহলেও চালান এই সাইকেল। হাঁপিয়ে গেছেন, একটু ফুরফুরে হাওয়া খেতে খেতে নিজের গন্তব্যে যেতে চান? তাহলেও চালান এই সাইকেল। বাঁকুড়ার এক যুবক বানালেন ইভি সাইকেল। বাঁকুড়ার চঞ্চল সিং, সাধারণ প্যাডেল দেওয়া সাইকেলকে একটা নব রূপ দিয়ে কাস্টমাইজ করে বানিয়েছেন ইভি সাইকেল, এই সাইকেলে মোটরসাইকেলের মতো রয়েছে চাবি, রয়েছে একটি ছোট ডিসপ্লে, রয়েছে হর্ন, এছাড়াও থাকছে পিক আপ অর্থাৎ 'এক্সিলারেটর'।
advertisement
advertisement
বাঁকুড়া শহরের অদূরে পুরন্দরপুরের শোরুমে বিক্রি হচ্ছে এই সাইকেলগুলি। এছাড়াও রয়েছে বামনদের জন্য মোটরসাইকেল। ছোট্ট মোটরসাইকেলটি ছুটতে পারবে তীব্র গতিতে। ব্যাটারি চার্জ দিতে সময় লাগবে প্রায় তিন ঘন্টা। মাইলেজ ৫৫ কিলোমিটার। রাস্তার যানজটকে কাটিয়ে একদম ফুরফুরে মেজাজ এগিয়ে যাওয়া যাবে এই সাইকেল এবং মোটরসাইকেল ব্যবহার করলে।
advertisement
advertisement







