advertisement

বাম্পার সুযোগ...! বড়লোক করে দেবে ৩ ফুটের 'মাল্টা'! ৩০ টাকার গাছ কিনেই লক্ষ লক্ষ আয়! শুধু জলে মিশিয়ে দিতে হবে 'এই' জিনিস

Last Updated:

Malta Orange Farming: মাল্টা মৌসম্বি লেবু চাষ এবার আরও সহজ। শুনে চমকে গেলেন? আসলে চমকে যাওয়ার মতো ব্যাপার। বসিরহাটের এই তিন ফুট উচ্চতার লেবু গাছ ইতিমধ্যেই নজর কেড়েছে অনেকেরই।

+
তিন

তিন ফুটের লেবু গাছে ফলবে লেবু

বসিরহাট: মাত্র তিন ফুটের লেবু গাছে ফলবে লেবু, এই চাষে লাভের দিশা কৃষকদের। মাত্র তিন ফুট উচ্চতা। সেই ছোটখাট লেবু গাছেই সারা বছর ফলছে লেবু! মাল্টা মৌসম্বি লেবু চাষ এবার আরও সহজ। শুনে চমকে গেলেন? আসলে চমকে যাওয়ার মতো ব্যাপার। বসিরহাটের এই তিন ফুট উচ্চতার লেবু গাছ ইতিমধ্যেই নজর কেড়েছে অনেকেরই।
সাধারণত লেবু গাছের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ৭-৮ ফুটের লম্বা একটি গাছ। যার অনেকটা উপরে ডালে ডালে ফলে থাকে টাটকা সুমিষ্ট লেবু। লেবু পরিপক্কের আগেই এক বিশেষ ধরনের আঁকসি দিয়ে চাষিরা বা সাধারণ মানুষ সেই লেবু পেড়ে থাকেন। কিন্তু এবার হাতের কাছেও নয়, হাঁটুর কাছে ফলছে লেবু। তা পেতে গেলে আপনাকে ঝুঁকে নিচু হতে হবে।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে এই তিন ফুটের মাল্টা প্রাজাতির লেবু গাছ। এই প্রজাতির লেবু গাছে বাকিদের তুলনায় অনেক তাড়াতাড়ি ফলন দেয় এবং সারা বছরই এখান থেকে ফল পাওয়া যায়। আজকাল বহু মানুষ বাড়ির বাগানে এই লেবু গাছ লাগাচ্ছেন।
advertisement
বসিরহাটের হংকং পার্কের উদ্যোক্তা অমিনুর ইসলাম পরীক্ষামূলকভাবে এই লেবু গাছের চাষ করেন। ভাল ফলন হ‌ওয়ায় এবার চারাগাছ তৈরি করে বিক্রিও করছেন। প্রতিটি চারাগাছ ৩০-৪০ টাকা দামে বিক্রি হচ্ছে। তাঁর এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমিনুর ইসলাম। তিনি বলেন, এই জাতের গাছ অল্প জমিতে বেশি পরিমাণে চাষ করা সম্ভব এবং অনেক বেশি হয়। পাশাপাশি গাছের চারা দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি হচ্ছে। এই জাতের লেবু গাছ চাষ করে বছরে কয়েক লক্ষ টাকা আয় করা সম্ভব। এপ্রজাতির লেবু গাছ লবণাক্ত মাটি ছাড়া বাকি সব ধরনের মাটিতেই সম্ভব। তবে নিয়মিত জলের পাশাপাশি গোবর সার অথবা আবর্জনা পচা সার দিতে হবে।
advertisement
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাম্পার সুযোগ...! বড়লোক করে দেবে ৩ ফুটের 'মাল্টা'! ৩০ টাকার গাছ কিনেই লক্ষ লক্ষ আয়! শুধু জলে মিশিয়ে দিতে হবে 'এই' জিনিস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement