advertisement

Home remedy for indigestion :দীপাবলির ভুরিভোজে বদহজমের ভয়? সঙ্গী হোক এই ঘরোয়া টোটকা

Last Updated:

উৎসবে নিজের পেটের অস্বস্তি-সহ বদহজমের সমস্যা এড়াতে মেনে চলুন ঘরোয়া টোটকা (home remedies to avoid indigestion)৷ সেরকমই একটি টোটকার (jeera water) সন্ধান দিয়েছেন লিউক কুটিনহো’৷ ঘরোয়া মশলা দিয়েই তৈরি করেছেন সমাধান৷

পার্বণ (festive season) মানেই খাওয়াদাওয়ার অনিয়ম৷ দীপাবলিতেও থাকে হরেক রকম খাওয়া ব্যবস্থা৷ সেটা নোনতা হোক, বা মিষ্টিমুখের আয়োজনই হোক৷ কিন্তু গুরুভোজনে বদহজম (indigestion) হলে উৎসবের আনন্দই মাঠে মারা যাবে৷ তাই উৎসবে নিজের পেটের অস্বস্তি-সহ বদহজমের সমস্যা এড়াতে মেনে চলুন ঘরোয়া টোটকা (home remedies to avoid indigestion)৷ সেরকমই একটি টোটকার (jeera water) সন্ধান দিয়েছেন লিউক কুটিনহো’৷ ঘরোয়া মশলা দিয়েই তৈরি করেছেন সমাধান৷
আরও পড়ুন : দীপাবলিতে যেন অনেক ক্ষণ ধরে জ্বলে থাকে প্রদীপের আলো? মেনে চলুন এই নিয়মগুলি
লিউক বলেছেন, ১ চামচ জিরা, ১ চামচ মৌরি, ৪ টে গোলমরিচদানা, ৩ টে লবঙ্গ, এক চিমটে জোয়ান এবং জল নিন৷ ওই জল সসপ্যানে নিন৷ ৫-৭ মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর কম আঁচে আরও কিছু ক্ষণ রাখুন৷ তার পর ছেঁকে নিয়ে একটা পেয়ালায় ঢালুন৷ গরম গরম পান করুন৷ দূর হবে পেটের যাবতীয় সমস্যা৷ লিউকের পরামর্শ, সেরা ফলাফল পেতে সারা দিনে অন্তত তিন বার এই পানীয় পান করতে হবে৷ তার পরও পেটের সমস্যা না কমলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷
advertisement
আরও পড়ুন : শুধুমাত্র লেবুজল আর গ্রিন টি পান করে গেলেই কমে না ওজন, বেরিয়ে আসুন ভুল ধারণা থেকে
এ ছাড়াও জিরা ওয়াটারের (jeera water)একাধিক গুণ আছে৷ উৎসবের মরসুম ছাড়াও যে কোনও সময়ে শারীরিক সমস্যার সমাধানে ব্যবহার করা যায়৷ জিরা ভেজানো জলে অম্বল এবং পেট ফেঁপে ওঠার সমস্যা কমে যায়৷ বদহজমের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়৷ অন্তঃসত্ত্বা অবস্থাতেও পেটের যে কোনও সমস্যায় পান করা যায় জিরা জল৷ সার্বিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মধুমেহ নিয়ন্ত্রণে রাখার কাজেও কার্যকর জিরা ভেজানো জল৷ শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্তি পেতে, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও জিরাভেজানো জল জুড়িহীন৷
advertisement
advertisement
আরও পড়ুন : পুলিশ আধিকারিক বাবার পথে পা রেখে মেয়েও একই পেশায়, দু’জনে মুখোমুখি অভিবাদন-পর্বে
লিভারের সুস্থতার জন্যও কার্যকর জিরাজল৷ রক্তাল্পতা, ঋতুস্রাবকালীন ব্যথা কমাতেও ব্যবহার করা হয় এই পানীয়৷ ত্বকের ঔজ্বল্য বাড়াতে ব্রণ অ্যাকনে থেকে মুক্তি দিতেও পান করতে পারেন জিরা মেশানো জল৷ নিয়মিত এই জল পান করলে ত্বকে বয়সের ছাপ পড়ে না৷ জিরা ভেজানো জলের প্রভাবে বৃদ্ধি পায় চুলের ঔজ্বল্যও৷ তবে জিরার এই উপকারিতা পেতে পান করতে হবে গোটা জিরে মেশানো জলই৷ বাজারচলতি প্যাকেটবন্দি জলজিরায় কিন্তু কাজ হবে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home remedy for indigestion :দীপাবলির ভুরিভোজে বদহজমের ভয়? সঙ্গী হোক এই ঘরোয়া টোটকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement