advertisement

Sleep Terror: আপনার সন্তানও কি ঘুমের মাঝে ভয় পায়? জেনে নিন যাবতীয় লক্ষণ

Last Updated:

Sleep Terror: ঘুমনোর পরে, যখন শিশু ঘুমের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে যায়, তখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কিছু ব্যাঘাতের কারণে শিশুটি রাতের আতঙ্কের অভিজ্ঞতা লাভ করে।

তবে এটি কোনও অসুখ নয়। তাই এটিকে নিয়ে
কোনওরকম চিন্তাভাবনা করারও দরকার নেই।
তবে এটি কোনও অসুখ নয়। তাই এটিকে নিয়ে কোনওরকম চিন্তাভাবনা করারও দরকার নেই।
অনেক বাবা-মা প্রায়ই উদ্বিগ্ন থাকেন যে, তাঁদের বাচ্চার সঠিক ঘুম হয় না। তারা মাঝরাতে জেগে ওঠে এবং  উচ্চস্বরে কাঁদতে থাকে। এমনকি আতঙ্কে কাঁপতেও থাকে। কখনও কখনও, এই ভয় এত প্রবল হয় যে তারা রাতে ঘুমাতেও ভয় পায় । এই অবস্থাকে আসলে ঘুমের ভীতি (Sleep Terror) বলা হয়।
advertisement
কী এই ঘুমের ভীতি?
advertisement
৪ থেকে ১২ বছর বয়সী শিশুদের ঘুমের সমস্যা হতে পারে। কখনও কখনও একটি ১৮ মাস বয়সী শিশুরও রাতের আতঙ্ক তৈরি হয়। এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রেই সেইসব শিশুদের ক্ষেত্রে হয়, যাদের পরিবারের সদস্যদের ঘুমের সমস্যা থাকে। এই ভীতি (Sleep Terror) সাধারণত ঘুমের ২ থেকে ৩ ঘণ্টা পরে আসে। একটি দুঃস্বপ্নের (Nightmare) মতো মনে হয় এবং সত্যিই শিশুকে ভয় দেখাতে পারে। ঘুমনোর পরে, যখন শিশু ঘুমের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে যায়, তখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কিছু ব্যাঘাতের কারণে শিশুটি রাতের আতঙ্কের অভিজ্ঞতা লাভ করে। এর কারণে শিশু ভয়ের স্বপ্নও দেখে।মানসিক চাপ, ক্লান্তি বা কোনো ওষুধের প্রতিক্রিয়াও রাতের এই আতঙ্কের (Sleep Terror) কারণ হতে পারে। কখনও কখনও জ্বর বা শরীরের উচ্চ তাপমাত্রাও সমস্যা সৃষ্টি করতে পারে।
advertisement
 লক্ষণ কী?
ঘুমনোর সময় আপনার শিশুর মধ্য়ে কিছু অদ্ভুত অভিব্যক্তি থাকতে পারে।
 শিশুটি ঘুমের মধ্যে চিৎকার করতে পারে, কাঁদতেও পারে।
 দ্রুত শ্বাস নেওয়া এবং ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম হওয়া এর লক্ষণ।
advertisement
ঘুমের মধ্যে তাদের  হাত-পা নড়াচড়া করতে পারে।
 নিরাময়ের উপায় কী?
জোর করে বাচ্চাকে জাগাবেন না,  ধীরে ধীরে বাচ্চাদের জাগিয়ে দিন।
তাদের সঙ্গে কথা বলুন।
advertisement
স্বস্তিদায়ক পরিবেশে ঘুম পাড়ান।
  ঘুমানোর আগে শিশু যেন শৌচালযে যায় তা নিশ্চিত করুন।
ভাল গল্পও বলতে পারেন...
 (এই নিবন্ধে শেয়ার করা টিপসগুলি সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে। পাঠকদের বাড়িতে সেগুলি অনুসরণ করার আগে একজন ডাক্তারের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে।)
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sleep Terror: আপনার সন্তানও কি ঘুমের মাঝে ভয় পায়? জেনে নিন যাবতীয় লক্ষণ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement