advertisement

Type II Diabetes : রাতে বেশি ক্ষণ ঘুমোন না? আক্রান্ত হতে পারেন ডায়াবেটিসে

Last Updated:

Type II Diabetes :ঘুম কম হলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বেশি হয়৷ এর ফলে ইনসুলিন রেজিস্টান্স দেখা দেয় এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে শর্করার মাত্রা

অন্যান্য সমস্যার পাশাপাশি অপর্যাপ্ত ঘুম থেকে টাইপ টু ডায়াবেটিস (Type II Diabetes)পর্যন্ত হতে পারে৷ দিনভর অপ্রতুল নিদ্রাচক্র টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা বাড়িয়ে দেয়৷ স্বাস্থ্যকর খাওয়া, সুষম জীবনযাপনের সঙ্গে যথেষ্ট পরিমাণ ঘুমও প্রয়োজন মেটাবলিক ডিসঅর্ডারকে ঠেকিয়ে রাখার জন্য ৷ ঘুম কম হলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বেশি হয়৷ এর ফলে ইনসুলিন রেজিস্টান্স দেখা দেয় এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে শর্করার মাত্রা৷ স্ট্রেস হরমোনের জেরে খাবার ও পানীয়ের প্রতি আকর্ষণ বেড়ে যায়৷ সব মিলিয়ে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পথ প্রশস্ত হয় (Insomnia and sleeplessness can cause Type II Diabetes )৷
আরও পড়ুন : নেটসিরিজে আসক্তি থেকে নিশাচর হয়ে পড়েছেন? এই অভ্যাস পাল্টাতে পারবেন তো?
ঘুম কম হলে শরীরে লেপটিন হরমোনের মাত্রা বেড়ে যায়৷ ফলে কার্বোহাইড্রেটসের প্রতি আকর্ষণও অতিরিক্ত হয়৷ তাই অনিদ্রা রোগে ভুগলে দ্রুত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করান৷ গবেষকদের মতে, দৈনিক ৭ ঘণ্টা ঘুম প্রয়োজন৷ কী করে বুঝবেন আপনার ঘুম অপর্যাপ্ত?
advertisement
আরও পড়ুন : এই নিয়মগুলি মেনে চলুন, ঘুমিয়ে ঘুমিয়েও আপনার ওজন কমবে
# ঘুম কম হলে চিন্তাভাবনার গতি কমে যায়৷ সিদ্ধান্ত নিতে সময় অনেক বেশি লাগে৷
advertisement
# অনিদ্রায় ভুগলে মনঃসংযোগে সমস্যা হয়৷
# ঘুম না হলে বিঘ্নিত হয় স্মৃতিশক্তিও৷
# সারাদিন কর্মশক্তির অভাব দেখা দেয়৷
# এ ছাড়াও ঘন ঘন মুড পরিবর্তন, উদ্বেগ এবং বিরক্তির অংশ বেড়ে যায়৷
advertisement
এই উপসর্গগুলি দেখা দিলে সতর্কতা নিন৷ চেষ্টা করুন ঘুমের সু্অভ্যাস ফিরিয়ে আনতে৷ প্রতিদিন ঘুমোতে যান একই সময়ে৷ এছাড়াও কিছু উপায়ে অনিদ্রা রোগ দূর করা যায়৷
advertisement
# বৈদ্যুতিন যন্ত্র বিছানা থেকে যত সম্ভব দূরে রাখুন৷
# সারা দিনে কায়িক শ্রম যথেষ্ট করুন৷
# বিছানায় ঘুমোতে যাওয়ার আগে মানসিক প্রশান্তি খুব প্রয়োজন৷
# স্নান করতে না পারলেও ঘুমোতে যাওয়ার আগে অন্তত এক বার গা ধুয়ে নিন৷
# ভাল বই পড়ুন ঘুমনোর আগে
# ক্যাফেইন. নিকোটিন এবং অ্যালকোহল সুনিদ্রায় ব্যাঘাত ঘটায়৷ তাই রাতে ওই তিন উপাদান থেকে দূরে থাকাই শ্রেয়৷
advertisement
দুপুরের বিশ্রাম হোক স্বল্প৷ দীর্ঘ দিবানিদ্রায় রাতে ঘুম আসতে সমস্যা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Type II Diabetes : রাতে বেশি ক্ষণ ঘুমোন না? আক্রান্ত হতে পারেন ডায়াবেটিসে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement