advertisement

Health benefits of pickle : শুধু স্বাদ নয়, সুস্থতার জন্যেও আচার খান

Last Updated:

Health benefits of pickle : আচারের স্বাস্থ্যগুণও অবহেলা করা যায় না

বছরভর আচার খাওয়া হলেও শীতকালে এর পরিমাণ বেড়ে যায়৷ ভাত রুটির সঙ্গে আচার থাকলে জমে যায় শীতের দুপুরবেলা বা রাতের আহার (pickle in winter diet)৷ তবে শুধু স্বাদবর্ধকই নয়৷ আচারের স্বাস্থ্যগুণও অবহেলা করা যায় না৷ বেশিরভাগ শাকসব্জির মতো আচারে খুব সামান্য স্নেহপদার্থ এবং প্রোটিন আছে৷ এছাড়া আচারে জলের পরিমাণ অনেক বেশি৷ শাকসব্জির সঙ্গে যোগ হয় বিভিন্ন মশলার গুণাগুণও (Health benefits of pickle)৷
# আচারে থাকা ভিটামিন ‘কে’ হাড় মজবুত করে৷ রক্তকে জমাট বাঁধতে দেয় না৷
# আচারের ক্যালসিয়াম মজবুত করে দাঁত ও হাড়৷
advertisement
# প্রয়োজনীয় পটাশিয়াম পাওয়া যায়৷ এর ফলে স্নায়ুতন্ত্র ঠিকমতো কাজ করে৷
আরও পড়ুন : রূপচর্চা থেকে সুস্বাস্থ্য, তিল তেলের বাজিমাত সর্বত্র
# ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে কোষকে৷
advertisement
# রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দৃষ্টিশক্তির জন্য দরকারি ভিটামিন এ পাওয়া যায় আচার থেকে৷
# বাড়িতে তৈরি, রোদে মজানো আচার ভরপুর প্রোবায়োটিকে৷ পেটের স্বাস্থ্যের জন্য সেটি খুবই উপকারী৷
আরও পড়ুন : কেক তৈরিতে অনভিজ্ঞ? কোনওবার মনের মতো হয় না কেকের স্বাদ? রইল টিপস
# তেল ও বিভিন্ন মশলায় জারানো ফল ও সব্জির আচার স্বাস্থ্যগুণে ভরপুর৷ ফলে হৃদরোগ, ক্যানসার, শ্বাসযন্ত্রের সমস্যা-সহ অন্যান্য অসুখে খুবই কার্যকর আচার৷
advertisement
# বিভিন্ন পেশিতে টান ধরার সমস্যাতেও উপযোগী আচার৷
তবে আচার খাওয়ার কিছু ক্ষতিকর দিকও আছে৷ আচারে প্রচুর নুন থাকে৷ নুন ছাড়া আচার তৈরি করা অসম্ভব৷ ডায়েটে অত্যধিক আচার থাকলে দেখা দিতে পারে উচ্চরক্তচাপজনিত সমস্যা৷ এর থেকে দেখা দেয় অন্যান্য শারীরিক জটিলতা৷ সোডিয়ামের প্রভাবে হাড় থেকে ক্যালসিয়ামও চলে যেতে পারে৷ তার ফলে দুর্বল হয়ে ক্রমশ ভঙ্গুর হয়ে উঠতে পারে৷
advertisement
আরও পড়ুন : শৈত্যপ্রবাহে কী করে সদ্যোজাতকে সুস্থ রাখবেন?
ব্যস্ততার যুগে আমরা অনেকেই এখন আচার তৈরি করে উঠতে পারি না৷ তাই দোকান থেকে আচার কিনি৷ কিন্তু দোকানের আচারে ক্ষতিকর প্রেজারভেটিভ থাকে৷ তাছাড়া সেগুলি ঠিকমতো রোদে মজিয়ে তৈরি করাও হয়তো হয় না৷ তাই বাড়িতে তৈরি আচারই স্বাস্থ্যের জন্য সেরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health benefits of pickle : শুধু স্বাদ নয়, সুস্থতার জন্যেও আচার খান
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement