advertisement

Tips for baking cake: কেক তৈরিতে অনভিজ্ঞ? কোনওবার মনের মতো হয় না কেকের স্বাদ? রইল টিপস

Last Updated:

কিছু টিপস মেনে চললেই আপনার রান্নাঘর আমোদিত হবে সু্স্বাদু কেকের সুবাসে৷ নতুন কেক করিয়েদের জন্য রইল টিপস (useful tips for baking a tasty cake)

কেকের গন্ধ ছাড়া শীতকাল ঠিক জমে না৷ বাজারে হাজির হরেক রকম কেক৷ কিন্তু ঘরে তৈরি কেকের স্বাদে মুখ জারিয়ে নেওয়ার মজাই আলাদা৷ কী করে বাড়িতে সুস্বাদু কেক বানাবেন? সে কাজ দুঃসাধ্য নয়৷ কিছু টিপস মেনে চললেই আপনার রান্নাঘর আমোদিত হবে সু্স্বাদু কেকের সুবাসে৷ নতুন কেক করিয়েদের জন্য রইল টিপস (useful tips for baking a tasty cake)৷
আপনি যদি নতুন কেক করিয়ে হন, তাহলে গোড়া থেকেই স্ট্যান্ডার্ড কোনও রেসিপি অনুসরণ করুন৷ আগের মতো কুক বুক দেখার প্রয়োজন নেই৷ ইউটিউবে হাজির অসংখ্য রেসিপি৷
ময়দা, চিনি, ডিম, ক্রিম, মাখন-কেকে যা উপকরণ দেবেন সবই যেন ঘরের তাপমাত্রায় থাকে৷ ফ্রিজ থেকে বার করেই কেক তৈরি করতে শুরু করে দেবেন না৷ আগে সব উপকরণ রুম টেম্পারেচারে আনবেন, তার পর শুরু করবেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : শৈত্যপ্রবাহে কী করে সদ্যোজাতকে সুস্থ রাখবেন?
কেকে তৈরিতে উপকরণের মাপ গুরুত্বপূ্র্ণ৷ যাঁরা অভিজ্ঞ, তাঁরা বিভিন্ন পেয়ালায় উপকরণ মাপলেও নতুনদের উচিত মেজারিং স্পুন ব্যবহার করা৷ তার ফলে কেকের উপকরণের মাপে গণ্ডগোল হবে না৷
কেকের জন্য সাধারণ ময়দা ব্যবহার করবেন না৷ ব্যবহার করুন কেকের জন্য নির্ধারিত বিশেষ ময়দা৷ এই ময়দা অন্যান্য উপকরণের সঙ্গে মসৃণভাবে মিশে যায়৷ কারণ এতে প্রোটিনের পরিমাণ অত্যন্ত কম৷
advertisement
আরও পড়ুন : তেল-শ্যাম্পু-কন্ডিশনারের যত্নের পরও চুল সেই নির্জীব? এ বার হাঁটুন উল্টোপথে
কেকের ব্যাটার খুব বেশি মেশাবেন না৷ আবার কমও মেশাবেন না৷ উপকরণগুলি মসৃণভাবে মিশতে যত ক্ষণ সময় লাগে, তত ক্ষণই ফেটাবেন৷ ইলেকট্রিক মিক্সার বা হুইস্ক, যা-ই ব্যবহার করুন না কেন, ব্যাটারের ঘনত্বর দিকে খেয়াল রাখবেন৷
যে পাত্রে কেক বেক করবেন, গুরুত্বপূ্র্ণ সেটাও৷ গভীরতা যুক্ত কোনও পাত্র ব্যবহার করবেন৷ বেকিংয়ে সব সময় ব্যবহার করুন পার্চমেন্ট পেপার৷ পাত্রের গায়ে মাখন লাগিয়ে শুধু বেকিং শুরু করবেন না৷ কেকের স্বাদ জমাতে পার্চমেন্ট পেপার গুরুত্বপূর্ণ৷
advertisement
আরও পড়ুন : ঘরোয়া ক্রিসমাস পার্টিতে কীভাবে সাজাবেন টেবিল? রইল সহজেই কিস্তিমাতের টিপস
কেক যখন বেকিং শুরু করবেন, তার পর নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন৷ তাড়াহুড়ো করে তার আগেই বার বার পাত্র খুলে কেক দেখতে যাবেন না৷ এতে তাপমাত্রার তারতম্য হয়৷ ফলে বেকিংয়ের কাজ পণ্ড হয়৷
কেক তৈরি হয়ে গিয়েছে বুঝবেন কী করে? মিশ্রণে মধ্যে ডুবিয়ে দিন একটি টুথপিক৷ তার গায়ে মিশ্রণ যদি লেগে যায়, বুঝবেন আরও সময় দিতে হবে৷ আর টুথপিক যদি শুকনো থাকে তবে বুঝতে হবে এ বার কেক তৈরি৷
advertisement
বেকিংয়ের পাত্র থেকে কেক তুলতে তাড়াহুড়ো কবেন না৷ অনেকে গরম অবস্থাতেই কেকে বার করে নেন৷ অনেকে অপেক্ষা করেন ঠান্ডা হওয়ার জন্য ৷ ঠান্ডা করে তার পর কেক তুলে নেন৷ আপনার যে ভাবে সুবিধে মনে হয়, সেটাই করুন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tips for baking cake: কেক তৈরিতে অনভিজ্ঞ? কোনওবার মনের মতো হয় না কেকের স্বাদ? রইল টিপস
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement