advertisement

Happy Kiss Day 2022: নাকে বা পেটে চুমুর অর্থ কী জানেন? চুম্বন দিবসের আগে দেখে নিন চুমুর রকমফের

Last Updated:

Different Types of Kisses: গালে প্লেটোনিক চুম্বন আপনার সঙ্গীর বিষণ্ণ মনকে আলোকোজ্জ্বল করতে পারে, আবার তেমনই কানের লতিতে চুম্বন কাম জাগিয়ে তোলে।

#নয়াদিল্লি: চুমুর মধ্যে লুকিয়ে আছে ভালোবাসার গভীর জলপ্রপাত। কোথাও চুমুতে গলে পড়ে স্নেহ, কোথাও আবার চুমুই যৌনতার দিকে চালিত করে। ভ্যালেন্টাইনস সপ্তাহে (Valentine's Week) ১৩ ফেব্রুয়ারি চুম্বন দিবস (Kiss Day) হিসাবে পালিত হয় কিন্তু আপনি কি জানেন যে শরীরের নানা অংশে চুমু (Happy Kiss Day 2022) খাওয়ার অর্থ ভিন্ন ভিন্ন?
জেনে নিন বিভিন্ন ধরনের চুম্বন এবং তাদের অর্থ:
advertisement
১. হাতে চুম্বন
সঙ্গী আপনার হাতে চুম্বন করছেন মানে তিনি আপনাকে বিশেষ, অনন্য এবং মূল্যবান বলেই মনে করেন। এই ভালোবাসার সম্মান জানানোর প্রতীক হিসেবেই হাতে চুম্বন। এই সংস্কৃতি ইউরোপীয় দেশ জাত (Happy Kiss Day 2022)।
advertisement
২. কপালে বা মাথায় চুম্বন
যত্ন, স্নেহ এবং সুরক্ষার অনুভূতি জাগিয়ে তোলা এই চুমুর অর্থই হল নিরাপদ আশ্রয়। একে অন্যের প্রতি যত্ন আর ভালোবাসা প্রকাশের এটি খুবই অপূর্ব একটি ভাষা। আপনার সঙ্গে আপনার সঙ্গীর সম্পর্ক ঠিক কেমন বা এই সম্পর্কে ঘনিষ্ঠতা এবং বিশ্বাস রয়েছে কী না তা বোঝা যায় এই চুম্বনে।
advertisement
৩. পেটে চুম্বন
কপালে বা মাথায় চুমুর মতোই পেটে চুম্বনের অর্থ হল আপনার সঙ্গী আপনার বিষয়ে চিন্তিত এবং প্রোটেক্টিভ এবং আপনার সঙ্গী পারস্পরিক বিশ্বাস বাড়াতে চাইছেন। ফোরপ্লে চলাকালীন এই সংবেদনশীল জায়গায় চুমু খেলে তা দু’জনের মধ্যে শক্তিশালী, অন্তরঙ্গ টানকেই প্রকাশ করে (Happy Kiss Day 2022)।
advertisement
৪. নাকে চুম্বন
এই চুমুতে কোনও কাম নেই, এটি যৌনতার দিকেও এগোয় না। মৃদু এই চুম্বনের অর্থ আপনার সঙ্গীর আপনার প্রতি ভালোবাসা, যত্ন এবং আদর।
৫. ঘাড়ে চুম্বন
এই চুমুতে কাম প্রকাশ পায়। যৌন ইঙ্গিত এবং আবেগপূর্ণ এই চুমু বেশিরভাগই যৌনতার দিকে এগিয়ে যায়।
৬. পিঠে এবং কাঁধে চুম্বন
এর একটি অর্থ হতে পারে যে আপনার সঙ্গী গভীর সংযোগ এবং ঘনিষ্ঠতা থেকে দূরে থাকতে চায় আবার অনেকে মনে করেন এই ধরনের চুমু যৌন আগ্রহ এবং আকর্ষণ প্রকাশ করতেই ব্যবহার করা হয়।
advertisement
৭. মেক-আউট কিস বা ফরাসি চুম্বন
ঠোঁটে গভীর কামময় চুম্বনের অর্থ হল আপনার সঙ্গী সত্যিই আপনার জন্য পাগল বা ঘনিষ্ঠ হতে চাইছেন। এই চুম্বন যৌনতার সঙ্গেও যুক্ত।
গালে প্লেটোনিক চুম্বন আপনার সঙ্গীর বিষণ্ণ মনকে আলোকোজ্জ্বল করতে পারে, আবার তেমনই কানের লতিতে চুম্বন কাম জাগিয়ে তোলে। সঙ্গীর প্রতি নিজের অনুভব প্রকাশ করুন, চুমু খান গভীরভাবে। সম্মতি থাকা চুম্বন (Happy Kiss Day 2022) অনেক না বলা কথার সমান।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Kiss Day 2022: নাকে বা পেটে চুমুর অর্থ কী জানেন? চুম্বন দিবসের আগে দেখে নিন চুমুর রকমফের
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement