advertisement

Eyebrows Problem: ভুরুতেও হয় ‘হেয়ারফল’, আসে অকালপক্বতা, জেনে নিন আপনার ভ্রু নিয়ে কাজের কথা

Last Updated:

Eyebrows Problem:যে পদ্ধতিতেই ভুরুর আকার ঠিক রাখুন না কেন, এর যত্নের জন্য কিছু কথা আপনাকে জানতেই হবে৷

Eyebrows Problem
Eyebrows Problem
মূলত দু’টি ভূমিকা পালন করে ভুরু৷ চোখ থেকে আর্দ্রতাকে দূরে রাখা এবং মনের ভাব প্রকাশ করা ৷ ওয়্যাক্সিং, থ্রেডিং, প্লাকিং যে পদ্ধতিতেই ভুরুর আকার ঠিক রাখুন না কেন, এর যত্নের জন্য কিছু কথা আপনাকে জানতেই হবে৷
চোখকে রক্ষা
শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়৷ পরিবেশগত নানা সমস্যা থেকেও চোখজোড়াকে রক্ষা করে ভুরু৷ কপাল বেয়ে নেমে আসা ঘাম আটকে যায় ভুরুতেই৷ এই আর্দ্রতাকে দূরে রেখে আপনার চোখজোড়াকে সুরক্ষিত রাখে ভুরু ৷ এছাড়া ক্ষতিকর ধুলোবালিকেও চোখে ঢোকার আগেই আটকে দেয় ভুরু৷
advertisement
আবেগের প্রতিচ্ছবি
ভুরুর মাধ্যমে ফুটে আপনার মনের ভাবও৷ শরীরী ভাষার ক্ষেত্রে মনের ভাষা ও আবেগ ফুটিয়ে তুলতে ভুরুর জুড়ি নেই৷
advertisement
চুলের মতো বয়স বাড়লে ভুরুও কিন্তু সাদা হয়ে যায়৷ তবে চুলের তুলনায় দেরিতে সাদা হতে শুরু করে ভুরু জোড়া ৷ যদি সময়ের আগেই ভুরু সাদা হতে শুরু করে তাহলে ডায়েটে ভিটামিন ই অনেক বেশি রাখতে হবে৷
advertisement
মুখের গঠন ও রূপ নির্ধারণ করে ভুরু
একজনের মুখমণ্ডলের চেহারা কেমন হবে, তা নির্ভর করে ভুরু উপরেই৷ চোখে সঙ্গে ভুরুই কোনও নির্দিষ্ট ব্যক্তির পরিচয় ঠিক করে দেয়৷ ভুরুর আকার, ঘনত্ব, রঙের উপর অনেকটাই নির্ভর করে আপনার ব্যক্তিত্ব ও সৌন্দর্য৷
advertisement
এক এক জন ব্যক্তির একটি ভুরুতে গড়ে ২৫০ টি করে রোম থাকে৷ রোমের ঘনত্ব, দৈর্ঘ্য পাল্টে যায় ব্যক্তি বিশেষে
চুলের মতোই ঝরে পড়ে ভুরুর রোমও৷ এক জন ব্যক্তির গড়ে সারা দিনে ১০ টি অবধি ভুরুর রোম পড়ে যেতে পারে৷ এটা খুব সাধারণ ঘটনা৷ হরমোনাল পরিবর্তন, ত্বকের সমস্যা, পুষ্টির অভাব থাকলে এর থেকেও বেশি হতে পারে আইব্রো হেয়ারফল৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eyebrows Problem: ভুরুতেও হয় ‘হেয়ারফল’, আসে অকালপক্বতা, জেনে নিন আপনার ভ্রু নিয়ে কাজের কথা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement