advertisement

Etiquette of giving and receiving gifts : শুধু দিলেই হবে না, প্রিয়জনকে উপহার দেওয়ার সময় মেনে চলুন নির্দিষ্ট সহবতও

Last Updated:

উপহার দেওয়ারও শিষ্টাচার ও সহবত আছে৷ কোনও উপহার কাউকে যেমন তেমন ভাবে দিলেই হল না৷ দেওয়ার সময়েও যেন জড়িয়ে থাকে শ্রদ্ধা ও আন্তরিকতা (Etiquette of giving and receiving gifts)

উৎসবের মরশুম মানেই উপহার৷ বড়দিনের উপহারের বাঁধন খোলা হয় বলে ২৬ ডিসেম্বরকে বলা হয় ‘বক্সিং ডে’৷ অর্থাৎ বক্স বা বাক্সমুক্ত করে উপহার বাইরে বার করা৷ উপহার দেওয়া বা নেওয়া শুধু রীতি নয়৷ এর সঙ্গে জড়িয়ে থাকে অন্যের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা প্রদর্শনও৷ এক জনকে আর এক জন কতটা ভালবাসেন, বা তাঁর কথা কতটা ভাবে, সেই আন্তরিকতা জড়িয়ে থাকে উপহারের সঙ্গে৷ তবে উপহার দেওয়ারও শিষ্টাচার ও সহবত আছে৷ কোনও উপহার কাউকে যেমন তেমন ভাবে দিলেই হল না৷ দেওয়ার সময়েও যেন জড়িয়ে থাকে শ্রদ্ধা ও আন্তরিকতা (Etiquette of giving and receiving gifts)৷
অফিসে উপহার-
সহকর্মীদের উপহার দিলে মাথায় রাখতে হবে বিশেষ কিছু দিক৷ একই টিমের সদস্যদের উপহার দিলে কোনওরকম বিভেদ করবেন না ৷ সকলের জন্য একই উপহার কিনবেন৷ কাউকে বেশি দামি বা কাউকে কম দামি, এই বিভাজন করবেন না৷ যদি বেশি ঘনিষ্ঠ কাউকে বিশেষ উপহার দিতেই হয়, তবে তাঁকে আড়ালে ডেকে দেবেন৷ সকলকে জানিয়ে নয়৷
advertisement
advertisement
আরও পড়ুন : এই কারণগুলির জন্যই শীতে আমাদের ওজন বেড়ে যায়
প্রত্যাশা রাখবেন না-
প্রীতি উপহার দিলে পাল্টা কোনও আশা রাখবেন না৷ ফিরতি উপহারের আশা না করেই উপহার দিন৷ তাহলে তার মাধুর্য অনেক বেশি হবে৷ আপনার মনও ব্যবসায়িক হিসেব নিকেশ থেকে দূরে থাকবে৷ উপহার যখন দেবেন এবং গ্রহণ করবেন, সব সময় দু’হাত ব্যবহার করুন৷
advertisement
আরও পড়ুন : ওজন দ্রুত কমাতে চান? এই ৫ রকম ডাল খান ঘুরিয়ে ফিরিয়ে
নিজের সামর্থ্য, অন্যের পছন্দ-
উপহার কেনার সময় সব সময় নিজের সামর্থ্য এবং যাঁকে উপহার দিচ্ছেন, তাঁর পছন্দকে গুরুত্ব দেবেন৷ উপহারের সঙ্গে জড়িয়ে থাকা সেন্টিমেন্টও গুরুত্বপূর্ণ৷ যাঁকে উপহার দিচ্ছেন, তিনি খুব ধনী-এই ভাবনা মাথায় রেখে উপহার কিনবেন না৷
advertisement
উপহার যত দামীই হোক না কেন, তা দিতে হবে সুন্দর করে সাজিয়ে৷ মোড়কহীন, প্রাইস ট্যাগ-সহ কোনও জিনিস উপহার হতে পারে না৷ আবার, অন্যদিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে কোনও তুচ্ছ উপহারও হয়ে ওঠে অনন্য৷ গ্রহীতা হিসেবে আপনি যখন উপহার পাবেন, তখন যিনি উপহার দিয়েছেন তাঁকে ধন্যবাদ জানাতে ভুলবেন না৷ সম্পর্ক যতই কাছের হোক না কেন, এ টুকু সৌজন্য সবসময়ই আন্তরিকতায় বাড়তি মাত্রা যোগ করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Etiquette of giving and receiving gifts : শুধু দিলেই হবে না, প্রিয়জনকে উপহার দেওয়ার সময় মেনে চলুন নির্দিষ্ট সহবতও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement