advertisement

Dolly Jain : তাঁর হাতেই শাড়িতে সাজেন দীপিকা থেকে ক্যাটরিনা, গৃহবধূ থেকে ডলি এখন তারকা ড্রেপার

Last Updated:

সেলেবদের শাড়ি পরিয়ে নিজেও বিখ্যাত হয়ে গিয়েছেন ড্রেপার ডলি জৈন (Draper Dolly Jain)৷ তাঁর হাতে শাড়ি পরে সেজেছেন দেশের তাবড় তারকা এবং সুন্দরীরা৷

কলকাতা : শত ফ্যাশন-বিপ্লবেও ম্লান হয়নি বারো হাত কাপড়ের৷ আভিজাত্য ও কেতার প্রতীক হিসেবে ভারতীয় পোশাকের মধ্যে এখনও শাড়ির (Saree or Sari) প্রতিদ্বন্দ্বীরা ম্লান৷ কত রকমের শাড়ি যে তৈরি করা হয়, তার বিবরণ যেন শেষ হতেই চায় না৷ সেলেবদের কাছেও শাড়ি দারুণ জনপ্রিয়৷ জীবনের বিশেষ মুহূর্তে শাড়ি ছাড়া অন্য পোশাকের কথা তাঁরা ভাবতেই পারেন না৷ শুধু সেলেবদের শাড়ি পরিয়ে নিজেও বিখ্যাত হয়ে গিয়েছেন ড্রেপার ডলি জৈন (Draper Dolly Jain)৷ তাঁর হাতে শাড়ি পরে সেজেছেন দেশের তাবড় তারকা এবং সুন্দরীরা৷
আদতে বেঙ্গালুরুর মেয়ে ডলি বিয়ের পর এসেছিলেন কলকাতায়৷ বিয়ের আগে শাড়ির প্রতি যে খুব আগ্রহ ছিল, তা নয়৷ কিন্তু শ্বশুরবাড়ি নিয়ম ছিল পরিবারের বধূদের শাড়িই পরতে হবে৷ প্রথমে এই নিয়ম কঠিন লাগলেও পরে এই শাড়িই হয়ে উঠল তুরুপের তাস৷ বিভিন্নভাবে শাড়ি ও ওড়না পরানোর অভ্যাস রপ্ত করতেন৷ চালাতেন পরীক্ষানিরীক্ষা৷ এখন তিনি সেলেব শাড়ি ও দুপাট্টা ড্রেপার৷ শোনা যায়, তাঁর পারিশ্রমিক লক্ষাধিক৷
advertisement
আরও পড়ুন : চরম শৈত্যপ্রবাহে সুস্থ থাকবেন কী করে, রইল টিপস
গত ১৫ বছর ধরে ডলির হাতে বিয়ের রাতে শাড়ির প্যাঁচে সেজেছেন দীপিকা পাড়ুকোন, সোনম কপূর, প্রিয়ঙ্কা চোপড়া থেকে সম্প্রতি ক্যাটরিনা কইফ৷ এক অনুষ্ঠানে ডলির হাতে শাড়ি পরে শ্রীদেবী বলেছিলেন তাঁর আঙুলে জাদু আছে৷ তবে ডলি মনে করেন জাদু লুকিয়ে আছে ছ’ গজ শাড়িতেই৷
advertisement
advertisement
আরও পড়ুন : সন্তানকে বাড়িতে একা রেখে কাজে যেতে হচ্ছে? মানসিক উদ্বেগ দূর করতে মেনে চলুন কিছু বিষয়
যিনি শাড়ি পরছেন, তাঁর চেহারা এবং পছন্দ অপছন্দকে গুরুত্ব দিয়ে শাড়ি পরান ডলি৷ তাঁর হাতে গাউন-শাড়ি পরে ইতিমধ্যেই নেট মাধ্যমে চর্চিত ক্যাটরিনা৷ সেটি একদিকে শাড়ি, অন্যদিকে আবার গাউন৷ শাড়ির সঙ্গে লাগোয়া ভেল বা ওড়নাকে ডলি নিপুণভাবে প্লিট করে আটকে দিয়েছিলেন কাঁধে৷
advertisement
আরও পড়ুন : সামাজিক মাধ্যমে ভাইরাল কাঁচা বাদাম ভরপুর স্বাস্থ্যগুণেও, জানুন বাদাম খাওয়ার অঢেল উপকারিতা
ড্রেপার ডলি জৈন এখন ব্যস্ত থাকেন বছরভর৷ বেশ কয়েক মাস আগেই তাঁর অ্যাপয়েন্টমেন্ট করতে হয়৷ নিজের নৈপুণ্য তিনি শিখিয়েছেন আরও অসংখ্য মেয়েকে৷ বলেছেন, ‘‘শাড়ি আবার ফিরে এসেছে৷ সাত আট বছর আগেও পরিবারের মেয়ে এবং এমনকি, মহিলারাও শাড়ি ছেড়ে ঝুঁকেছিলেন গাউন, স্কার্টের মতো পোশাকের প্রতি৷ সময়ের সঙ্গে মানুষ আবার বুঝতে পারছেন শাড়ির গুরুত্ব৷’’ হ্যান্ডলুম শাড়ির প্রতি দুর্বলতা থাকলেও ডলি মনে করেন শাড়ি হল বহুমুখী ফ্যাব্রিক৷ অসংখ্য ভাবে শাড়ি পরা যায়৷ কিন্তু শাড়ি ঘিরে আগে থেকেই কোনও ধারণা তৈরি হয়ে থাকলে কোনওদিন অস্বাচ্ছন্দ্য কাটবে না৷
advertisement
এখন ৩৬৬ রকম কায়দায় শাড়ি পরাতে পারেন ডলি৷ অর্থাৎ লিপ ইয়ার হলেও, বছরের প্রতি দিন শাড়ি পরা যাবে নিত্যনতুন কায়দায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dolly Jain : তাঁর হাতেই শাড়িতে সাজেন দীপিকা থেকে ক্যাটরিনা, গৃহবধূ থেকে ডলি এখন তারকা ড্রেপার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement