advertisement

Detox turmeric tea to prevent diabetes: কাঁচা হলুদ দিয়ে তৈরি করুন ডিটক্স চা, মধুমেহ নিয়ন্ত্রণে কাজ করে ম্যাজিকের মতো

Last Updated:

Detox turmeric tea to prevent diabetes: মধুমেহ রোগীদের ক্ষেত্রে হলুদ-চা খুবই উপকারী৷ খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় এই চা

বিশ্ব জুড়ে এখন ডায়াবেটিসের (diabetes) মতো লাইফস্টাইল অসুখের করালছায়া৷ ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, সারা পৃথিবীতে এখন ৪৬৩ মিলিয়ন মানুষ মধুমেহ রোগে আক্রান্ত৷ বিশেষজ্ঞদের অনুমান, ২০৪৫ সালের মধ্যে এই সংখ্যা পৌঁছবে আরও অনেক উঁচুতে৷ চিকিৎসকের পরামর্শমতো চলতেই হবে এই অসুখে৷ কিন্তু মধুমেহ নিয়ন্ত্রণে জীবনযাপনে কিছু পরিবর্তন তো খুবই প্রয়োজনীয় ও কার্যকর৷ চিকিৎসকদের পরামর্শ, মধুমেহ যেহেতু সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তাই ডায়েট এবং ওষুধপত্রের বিশেষ খেয়াল রাখতে হবে (diet and medication for diabetes)৷
ডায়াবেটিক ডায়েটের জন্য প্রোটিন, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের সুষম সামঞ্জস্য গুরুত্বপূর্ণ৷ পাশাপাশি মধুমেহ রোগীদের দূরে থাকতে হবে সংযোজিত শর্করা, ট্রান্স ফ্যাট এবং হাই ক্যালোরি খাবার থেকেও ৷ ঐতিহ্যবাহী মশলা এবং হার্বসের ভূমিকাও মধুমেহ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ৷ তার মধ্যে অন্যতম হলুদ (turmeric) ৷
আরও পড়ুন : শীতে ঠোঁট ফাটার হাত থেকে রেহাই চাই? এখনই মানুন এই নিয়মগুলি
হলুদ বিভিন্ন রূপে ব্যবহার করা হয় ভারতীয় রান্নাবান্নায়৷ বছরের পর বছর ধরে হলুদ হল অ্যান্টি অক্সিড্যান্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণের আধার৷ ফলে সার্বিকভাবে সুস্থ শরীরের জন্য কাঁচা হলুদ খুবই গুরুত্বপূর্ণ৷ হলুদের মধ্যে কারকিউমিন উপাদান ইনসুলিন মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে৷ ডায়েটে নিয়মিত হলুদ থাকলে মধুমেহ নিয়ন্ত্রণকারী ওষুধও ভাল কাজ করে৷
advertisement
advertisement
আরও পড়ুন : শীতকালে পালংশাক খান, বছরভর একাধিক জটিল রোগ থেকে দূরে থাকুন
মধুমেহ রোগীদের ক্ষেত্রে হলুদ-চা খুবই উপকারী৷ খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় এই চা৷ সারা রাত ধরে হাফ ইঞ্চি দৈর্ঘ্যের হলুদ ভিজিয়ে রাখুন এক গ্লাস জলে৷ ওই জল সকালে খুব ভাল করে ফুটিয়ে নিতে হবে৷ তার পর ছেঁকে পান করে নিতে হবে৷
advertisement
এ ছাড়া আরও একভাবে ডিটক্স ‘টারমারিক টি’ তৈরি করা যায়৷ সেখানে যোগ হয় আদা ও গোলমরিচের গুণাগুণও৷ মধুমেহ না থাকলে ব্যবহার করতে পারেন মধুও৷
আরও পড়ুন : সামান্য যত্ন নিন এখন থেকেই, সারা শীতকাল ফাটবে না গোড়ালি
এই দ্বিতীয় উপায়ে ‘ডিটক্স টি’ তৈরির জন্য প্রথমে একটা পাত্রে দু’ কাপ জল ফুটিয়ে নিন৷ সেখানে মিশিয়ে নিন হাফ চামচ হলুদ, হাফ চামচ কুচনো আদা, এক চতুর্থাংশ চামচ ভর্তি গোলমরিচ এবং এক চামচ মধু ৷ সব মিশ্রণ ভাল করে জলের মধ্যে মিশিয়ে ফুটতে দিন ৷ দু’ কাপ জল শুকিয়ে এনে এক কাপ মতো করতে হবে৷ তার পর ছেঁকে নিয়ে ওই পানীয় চা হিসেবে পান করুন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Detox turmeric tea to prevent diabetes: কাঁচা হলুদ দিয়ে তৈরি করুন ডিটক্স চা, মধুমেহ নিয়ন্ত্রণে কাজ করে ম্যাজিকের মতো
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement