advertisement

Cracked Heels Prevention : সামান্য যত্ন নিন এখন থেকেই, সারা শীতকাল ফাটবে না গোড়ালি

Last Updated:

এখন থেকেই পায়ের যত্ন নিন৷ শীতকালে গোড়ালি থাকবে নিটোল (Cracked Heels Prevention)৷

শীতকাল (winter) হল জমিয়ে সাজের ঋতু৷ কিন্তু নিখুঁত সাজগোজও মাটি হয়ে যায় পা ফাটার (cracked heels) সমস্যায়৷ মোজা পড়ে আপনি বাইরে ফাটা গোড়ালি ঢেকে রাখতে পারবেন৷ কিন্তু ঘরোয়া আড্ডায় অতিথিরা ফুটিফাটা পা দেখে ফেললেই বিপত্তির একশেষ৷ তাই এখন থেকেই পায়ের যত্ন নিন৷ শীতকালে গোড়ালি থাকবে নিটোল (Cracked Heels Prevention)৷
ঠান্ডা সেভাবে না পড়লেও এখন থেকেই দিনে দুবার পায়ে ক্রিম লাগান৷ ত্বক শুষ্ক না হলে বেছে নিন হাল্কা ময়শ্চারাইজার৷ স্নান করে একবার এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার ক্রিম মাসাজ করুন গোড়ালিতে৷ প্রচুর পরিমাণে জল ও ফলের রস পান করুন ৷ খেয়াল রাখুন চেহারার দিকেও ৷ অতিরিক্ত ওজনের ভার সহ্য করতে না পারাও শীতে গোড়ালি ফেটে যাওয়ার অন্যতম কারণ৷
advertisement
আরও পড়ুন : আগের থেকে কমলেও শ্যামাপোকার সমস্যা হয় এ সময়েই, জেনে নিন দূর করার ঘরোয়া উপায়
৫০০ গ্রাম ফুল ফ্যাট দুধে মেশান কয়েকটা গোলাপ পাপড়ি৷ এর পর দিন পছন্দসই একাধিক এসেনশিয়াল অয়েল ও কিছু নিমপাতা৷ ওই মিশ্রণে ২০ মিনিট পা ডুবিয়ে বসে থাকুন৷ তার পর শুকনো করে মুছে নিন৷ পিউমিস স্টোন বা ঝামাপাথর দিয়ে গোড়ালির মরা কোষ ঝরিয়ে ফেলুন৷
advertisement
advertisement
১০০ মিলি আমন্ড অয়েল, ১০০ গ্রাম সি সল্ট, ১০০ গ্রাম মধু, ১০০ গ্রাম চালের গুঁড়ো, ১০০ গ্রাম জুনিপার অয়েল মিশিয়ে নিন৷ তাতে দিন ১ কাপ ওট মিল ৷ কৌটোয় ভরে রাখুন এই মিশ্রণ৷ রোজ স্নানের সময় লুফা দিয়ে গোড়ালি-সহ পায়ের পাতা পরিষ্কার করুন এই মিশ্রণকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করে৷
আরও পড়ুন : সদ্য মা হওয়ার পর প্রচুর চুল পড়ে যাচ্ছে? রইল মুক্তির উপায়
ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল এবং আমন্ড অয়েল নিন দু’ চামচ করে৷ ভাল করে মিশিয়ে নিন৷ তার পর ওই মিশ্রণ দিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে দু’ পা মালিশ করুন৷ তার পর সুতির মোজা পরে ঘুমোতে যান৷
advertisement
একটা পাতিলেবু রসে মেশান তিন চামচ চিনি ৷ এই মিশ্রণও ব্যবহার করতে পারেন ফুটস্ক্রাবার হিসেবে ৷
আরও পড়ুন : সামান্য যত্নেই অন্দরসজ্জা পাল্টে দেয়, খুঁটিনাটি জেনে নিন এই চাঁদোয়া-গাছ নিয়ে
শীতকালে সব সময় পাঢাকা জুতো পরুন ৷ চটি পারতপক্ষে পরবেন না এই সময়ে৷ জুতোর সঙ্গে পরুন মোজাও৷ ধুলোবালি থেকে পা দূরে থাকলে গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা নিয়ন্ত্রণে থাকবে অনেকটাই৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cracked Heels Prevention : সামান্য যত্ন নিন এখন থেকেই, সারা শীতকাল ফাটবে না গোড়ালি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement