RCB vs CSK: ব্যাটে-বলে দুরন্ত আরসিবি! চেন্নাইকে হারাল ৪৩ রানে, লিগ টেবিলের শীর্ষে বিরাট কোহলিরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
RCB vs CSK IPL 2026: ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে সিএসকে-কে ৪৩ রানের বড় ব্যবধানে হারাল বেঙ্গালুরু। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান করে আরসিবি। জবাবে ২০৭ রানে অলআউট হয়ে যায় সিএসকে।
সানরাইজার্স হায়দরাবাদের পর চেন্নাই সুপার কিংসকে উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ঠিক যেমনটা আশা করে ফ্যানেরা ঠিক সেইভাবেই এগিয়ে চলেছে আরসিবি। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে সিএসকে-কে ৪৩ রানের বড় ব্যবধানে হারাল বেঙ্গালুরু। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান করে আরসিবি। জবাবে ২০৭ রানে অলআউট হয়ে যায় সিএসকে। বড় ব্যবধানে জিতে লিগ টেবিলের এক নম্বরে উঠে এল আরসিবি।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। ওপেনিং জুটিতে ভাল শুরু করে ৩৭ রান করেন বিরাট কোহলি ও ফিল সল্ট। বিরাট কোহলি ২৮ রানে আউট হন। এরপর সল্ট ও দেবদূত পাড়িক্কল মিলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৯৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে আরসিবির। ৩০ বলে ৪৬ রান করে আউট হন সল্ট। এরপর অধিনায়ক রজত পাতিদার ও দেবদূত পাড়িক্কলের সঙ্গে রানের গতিবেগ আরও বাড়ান। দেবদূত পাড়িক্কল প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হাফ সেঞ্চুরি করে নিজের ফর্ম ধরে রাখেন। ২৯ বলে ৫০ রান করে আউট হন তিনি। ১৫১ রানে তৃতীয় উইকেট পড়ে আরসিবির।
advertisement
এরপর টিম ডেভিডের ঝোড়ো ব্যাটিংয়ে লন্ডভন্ড হয়ে যায় সিএসকের বোলিং অ্যাটাক। একটা সময় মনে হচ্ছিল আরসিনি ২১৫ থেকে ২২০ স্কোর পর্যন্ত পৌছতে পারবে। কিন্তু শেষ ৩ ওভারে ৬০-এর বেশি রান করে পুরো খেলাই বদলে দেন অজি তারকা। রজত পাতিদারের অনেক পরে নেমেও নিজের হাফ সেঞ্চুরি করে ফেলেন। সিএসেকর বোলাররা তার ব্যাটিং তাণ্ডবের সামনে অসহায় আত্মসমর্পন করেন। শেষ পর্যন্ত ডেভিড ২৫ বলে ৭০ ও পাতিদার ১৯ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খেতে হয় চেন্নাই সুপার কিংসকে। ৩০ রানের মধ্যেই দলের ৩ তারকা ব্যাটার সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড়, আয়ূশ মাত্রে সাজঘরে ফেরত চলে যান। একদিকে থেকে উইকেট পড়লেও অপরদিক থেকে ঝোড়ো ইনিংস খেলেন সরফরাজ খান। মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। কিন্তু তারপরই আউট হয়ে যান তরুণ তারকা। এরপর শিবম দুবে ও কার্তিক শর্মা কেউই বড় স্কোর করতে পারেনি।
advertisement
নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে পাহাড় প্রমাণ চাপে পড়ে যায় চেন্নাই। শেষের দিকে প্রশান্ত বীর ৪৩ ও জেমি ওভারটন ৩৭ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তবে তা ২৫০ রান তাড়া করার জন্য একেবারেই যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত পুরো ওভার ব্যাটও করতে পারেনি। ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2026 11:40 PM IST









