advertisement

Dating a compulsive liar: প্রেমিক বা প্রেমিকা অনর্গল মিথ্যে বলেন? তাঁদের কোন আচরণ থেকে বুঝতে পারবেন?

Last Updated:

কিছু লক্ষণ আছে যার থেকে বোঝা যাবে আপনার প্রেমিক বা প্রেমিকা কম্পালসিভ লায়ার (compulsive liar) কিনা!

কাছের মানুষের দোষ অনেক সময়েই আমাদের চোখে ধরা পড়ে না৷ এরকমও হয়, প্রেমিক বা প্রেমিকা অনর্গল মিথ্যে বলে চলেছেন, কিন্তু অন্যপক্ষ বুঝতে পারছেন না (Dating a compulsive liar )৷ যখন বোঝা গেল, তখন অনেক দেরি হয়ে গিয়েছে৷ কিন্তু কিছু লক্ষণ আছে যার থেকে বোঝা যাবে আপনার প্রেমিক বা প্রেমিকা কম্পালসিভ লায়ার (compulsive liar) কিনা!
মিথ্যেকথা বলাই যাঁদের অভ্যাস, তাঁরা প্রশংসিত হতে এবং স্তুতিবাক্য শুনতে ভালবাসেন ৷ বেশির ভাগ সময়েই তাঁদের কথায় অতিরঞ্জনের ছাপ স্পষ্ট৷
আরও পড়ুন : ঘুমোতে ভালবাসেন? জানেন কি অতিরিক্ত ঘুম স্ট্রোকের বড় কারণ!
যতই ঘন ঘন মিথ্যে বলায় পটু হোন না কেন, মাঝে মাঝে তথ্যগত বিভ্রান্তি থাকবেই৷ তথ্যগত বিভ্রান্তি, দিন তারিখের গন্ডগোল ধরা পড়বেই এক বার না এক বার৷
advertisement
advertisement
মিথ্যেভাষীরা গোপনীয়তা পছন্দ করেন৷ নিজেদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে প্রেমিক বা প্রেমিকা যদি অতিরিক্ত আব্রু রক্ষা করে চলেন, তাহলে সতর্ক হওয়াই ভাল৷
আরও পড়ুন : বয়স ৩০ পেরিয়েছে? ডায়েটে এই খাবারগুলি আছে তো?
তুচ্ছাতিতুচ্ছ কারণেই মিথ্যে বলেন অনেকে৷ এমনকি, কোনও কারণ ছাড়াই ঠোঁটের ডগায় মিথ্যে চলে আসে৷ যেমন ধরা যাক, কী টিফিন এনেছেন? সেই প্রশ্নের উত্তরেও হয়তো এল মিথ্যে কথায়৷ কোনও কারণ নেই৷ কিন্তু তাঁর হয়তো মিথ্যে কথাই এসেছে স্বতঃপ্রণোদিতভাবে৷ এরকম ঘটনা ধরা পড়লে তখনই সচেতন হোন৷ সম্পর্ককে আর প্রশ্রয় দেবেন কিনা ভাবুন৷
advertisement
আরও পড়ুন : শীতকালে দৈনিক ডায়েটে রাখতেই হবে ডিমসিদ্ধ, জানুন এর একাধিক উপকারিতা সম্বন্ধে
কম্পালসিভ লায়ার বা স্বভাবগত মিথ্যেভাষীরা কখনওই মিথ্যেবাদী হয়ে পরিচিত হতে চান না ৷ এতে তাদের মনে হয় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন৷ যদি মিথ্যেকথা বলে তাঁরা ধরা পড়ে যান, সহজেই আক্রমণাত্মক হয়ে পড়েন৷ তাঁরা অভিযোগ করেন, অপরপক্ষ বিনা কারণে তাঁদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন৷ তাঁদের শরীরী ভাষা এমন হয়ে দাঁড়ায়, যেন কোনও কারণ ছাড়াই তাঁদের অভিযুক্ত করা হচ্ছে৷ ভালবাসার মানুষের আচরণে এই লক্ষণগুলি দেখে বুঝবেন তিনি স্বতপ্রণোদিত মিথ্যাচারী৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dating a compulsive liar: প্রেমিক বা প্রেমিকা অনর্গল মিথ্যে বলেন? তাঁদের কোন আচরণ থেকে বুঝতে পারবেন?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement