ViralVideo| আহা! গরম চায়ে পড়ছে মাখনের টুকরো, আগ্রার বাটার-টি দেখে ছ্যা ছ্যা করছেন চা খোররা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মাখন দিয়ে চায়ের বেশ কিছু গুণের কথা শোনা যায়।
#আগ্রা: যাঁরা ঘণ্টায় ঘণ্টায় চায়ে চুমুক দিতে ভালবাসেন, তাঁদের এই চা তৈরির ভিডিও মোটেও মন কাড়ছে না। উল্টে চায়ে মাখন দেখে তাঁরা ছ্যাছ্যা করছেন। বলছেন, এও আবার চা নাকি। ভিডিওটি আপনিই দেখুন। দুধ-চাপাতা-চিনি দিয়ে আগুনে ফুটছে চা। তার মধ্যেই চাক চাক করে কেটে দেওয়া হচ্ছে মাখন। হ্যাঁ, মাখন, যা পাউরুটিতে দিয়ে খেতে আপনি পছন্দ করেন। আগ্রার এই বিখ্যাত চা তৈরির ভিডিও রীতিমত ভাইরাল। তবে ভাইরাল হলেও চা-খোরদের মন কাড়তে পারছে না। উল্টে এই নিয়ে বেশ বিরক্ত চা-প্রেমীরা।
ইনস্টাগ্রামের ফুডিআগ্রা (Foodieagraaaa)-এর পেজে এই ভিডিওটি শেয়ার করা হয়। যদিও চায়ে মাখন দিয়ে খাওয়ার রীতি রয়েছে কাশ্মীরে। কাশ্মীরের ঠান্ডায় তা উপভোগ করেন স্থানীয়রা এবং পর্যটকরাও। তবে এছাড়া এভাবে চা খাবার রীতি আর কোথাও নেই। আগ্রার ভিডিওটি নজিরবিহীন।
advertisement
advertisement
তবে মাখন দিয়ে চায়ের বেশ কিছু গুণের কথা শোনা যায়। বিশেষ করে এতে অ্যান্টি অক্সিডেন্ট বৃদ্ধি পায়। তাছাড়া প্রচন্ড শীতে ঠোঁটের আদ্রতা বজায় রাখতেও সাহায্য করে মাখন-চা। যদিও অল্প একটু মাখন হলেও হয়, আগ্রার চায়ে যেভাবে গোটা মাখনটি ঢেলে দেওয়া হচ্ছে চায়ে, তা দেখে চায়ের স্বাদের প্রশ্ন তুলছেন অনেকে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 17, 2021 12:45 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ViralVideo| আহা! গরম চায়ে পড়ছে মাখনের টুকরো, আগ্রার বাটার-টি দেখে ছ্যা ছ্যা করছেন চা খোররা










