advertisement

Baroduari Mosque Trip: একসময়ের গ্রীষ্মকালীন প্রাসাদ, আজ শুধুই স্মৃতি! প্রাচীন বাংলার রাজধানীতে ইতিহাসের ছোঁয়া, ঘুরে দেখুন গৌড়ের বারোদুয়ারি

Last Updated:

Malda Heritage Tourism: প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের বারোদুয়ারি মসজিদের ইতিহাস জানুন। একসময়ের গ্রীষ্মকালীন প্রাসাদের অংশ এই স্থাপত্য আজও বহন করে মধ্যযুগীয় বাংলার ঐতিহ্য ও গৌরবের সাক্ষ্য

+
গৌড়ের

গৌড়ের বারোদুয়ারি 

মালদহ, জিএম মোমিন: প্রাচীন বাংলার রাজধানী ধ্বংসাবশেষ গৌড় নগরীর একাধিক নির্মাণের ইতিহাস সম্পর্কে জানতে আজও দেশ বিদেশ থেকে ছুটে আসেন বহু পর্যটক। রাজপ্রাসাদ থেকে প্রাচীর, মিনার, প্রবেশদ্বার, দুর্গ ইত্যাদি একাধিক রকম বহু স্থাপত্যের ধ্বংসাবশেষ চিহ্ন আজও জ্বলজ্বল করছে প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের বুকে। তবে ধ্বংসাবশেষ কিছু অংশ দেখা মিললেও নগরীর একাধিক গুরুত্বপূর্ণ নির্মাণ একেবারে ধ্বংস হয়ে নিশ্চিহ্ন।
যাঁদের মধ্যে অন্যতম ছিল গ্রীষ্মকালীন প্রাসাদ বা ভবন। ভবন না থাকলেও এই ভবন বা প্রাসাদকে কেন্দ্র করে নির্মিত বহু অংশ ধ্বংসাবশেষ অবস্থায় আজও অবশিষ্ট। যা বর্তমানে বারোদুয়ারি বা বড় সোনা মসজিদ নামে পরিচিত। মূলত এই নির্মাণের ১২টি দ্বার কে উল্লেখ করে এই নামকরণ বলে অভিমত অনেকের। যদিও নির্মাণের সামনের অংশে ১১টি খিলান বিশিষ্ট দ্বার উন্মুক্ত। ইতিহাসবিদদের মতে, সুলতান নসরত শাহ দ্বারা ১৫২৬ সালে এই নির্মাণটি তৈরি হয়। গৌড় নগরীর উওর প্রান্তে এই বারোদুয়ারি অবস্থিত।
advertisement
আরও পড়ুন: সাদা কাগজে আবেদন ও যোগ্যতা, শিশু হোমে কাজের সুবর্ণ সুযোগ বাংলায়! কবে ইন্টারভিউ জানুন
জেলার ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, “সুলতান তাঁর বিলাসবহুল জীবনযাপনের জন্য তাপ থেকে রক্ষা পেতে গ্রীষ্মকালীন প্রাসাদ তৈরি করেছিলেন। যার প্রাঙ্গণে ছিল এই বারোদুয়ারি মসজিদ। তবে বারোদুয়ারি আসলে একটি প্রাসাদ ছিল যার অস্তিত্ব আর নেই। বর্তমানে প্রাসাদের অংশ হিসেবে টিকে থাকা এই মসজিদটি তার স্মৃতি বহন করছে।”
advertisement
advertisement
আরও পড়ুন: ঠাকুমার শ্মশানযাত্রায় ব্যান্ড বাজিয়ে সেলিব্রেশন নাতিপুতির! শতায়ু বৃদ্ধার শেষ বিদায়ে বিরল দৃশ্যের সাক্ষী থাকল মালদহ
ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী মসজিদের উত্তর দিকে একটি মহিলা গ্যালারি এবং দক্ষিণ-পূর্বে একটি মঞ্চ রয়েছে যা সম্ভবত মুয়াজ্জিন দ্বারা বিশ্বস্ত ব্যক্তিদের প্রার্থনায় ডাকার জন্য ব্যবহৃত হত। ঐতিহাসিক এই স্থাপত্যটি কে ১২ টি দরজার জন্য বারোদুয়ারি বলা হয়। তবে এটিতে সামনের দিকে ১১ টি ও সবমিলিয়ে একাধিক দরজা রয়েছে। প্রাসাদ না থাকলেও প্রসাদকে কে কেন্দ্র করে গড়ে ওঠা মসজিদটি বর্তমানে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। যাকে দেখতে আজও দেশ বিদেশ থেকে ছুটে আসেন বহু পর্যটক।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Baroduari Mosque Trip: একসময়ের গ্রীষ্মকালীন প্রাসাদ, আজ শুধুই স্মৃতি! প্রাচীন বাংলার রাজধানীতে ইতিহাসের ছোঁয়া, ঘুরে দেখুন গৌড়ের বারোদুয়ারি
Next Article
advertisement
Kanpur Lamborghini Crash Arrest: কানপুরের রাস্তায় ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে অবশেষে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
কানপুরে ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
  • কানপুরে ল্যাম্বরগিনি কাণ্ড !

  • গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র শিবম মিশ্র

  • বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করল পুলিশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement