advertisement

Nabadwip-Digha AC Bus: দিঘা যাওয়া এবার আরও আরামদায়ক! নবদ্বীপ থেকে প্রতিদিন ছাড়ছে লাক্সারি এসি বাস, কত ভাড়া আর কোথায় কোথায় স্টপেজ? জেনে নিন

Last Updated:
Nabadwip to Digha AC Bus Service: নবদ্বীপ ও দিঘার মধ্যে চালু হলো বিলাসবহুল এসি বাস পরিষেবা। স্লিপার ও সিটিং—উভয় ব্যবস্থাই রয়েছে এই বাসে। কত ভাড়া, কোন পথে চলে এবং কী কী সুবিধা পাবেন যাত্রীরা? জেনে নিন
1/7
এবার নবদ্বীপ থেকে দিঘা যাতায়াত হয়ে উঠবে আরও সহজ ও স্বাচ্ছন্দের। নবদ্বীপ ও দিঘার মধ্যে যাত্রীদের জন্য স্বস্তির খবর, এসি বাস পরিষেবা। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে এই বিলাসবহুল এসি বাসটি দিঘার উদ্দেশ্যে রওনা দেয়।

2/7
রাতভর যাত্রা শেষে পরের দিন ভোর পাঁচটায় বাসটি দিঘায় পৌঁছে যায়। একইভাবে, প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে দিঘা থেকে নবদ্বীপের উদ্দেশ্যে বাসটি ছাড়া হয় এবং পরদিন সকাল ৬টা ১৫ মিনিটে নবদ্বীপ বাসস্ট্যান্ডে পৌঁছায়।

3/7
এই বাসটির বিশেষত্ব হল এর আধুনিক ও আরামদায়ক ব্যবস্থা। বাসের নিচতলায় রয়েছে ২×২ বসার ব্যবস্থা এবং উপরের তলায় ২×২ স্লিপার ব্যবস্থা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই সমস্ত সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

4/7
নবদ্বীপ থেকে দিঘা পর্যন্ত বসে যাওয়ার ভাড়া ৬৫০ টাকা এবং স্লিপারে গেলে ভাড়া ৭৫০ টাকা। কলকাতা এলাকা থেকে উঠলে বসার ভাড়া ৪০০ টাকা এবং স্লিপারের ভাড়া ৬০০ টাকা নির্ধারিত। তবে সিজনে ভাড়া সাময়িক বৃদ্ধি করা হতে পারে।

5/7
বাসটি নবদ্বীপ ছেড়ে প্রথমে কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে দাঁড়ায়, যেখানে সংস্থার নিজস্ব টিকিট কাউন্টার রয়েছে। এরপর শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বারাসাত, এয়ারপোর্ট, ডানলপ হয়ে নন্দকুমার রোড ধরে দিঘার দিকে এগোয়। কলকাতা শহর ছুঁয়ে গেলেও ধর্মতলায় না ঢোকায় সময় অনেকটাই কম লাগে।

6/7
কলকাতায় বোর্ডিং পয়েন্ট হিসেবে রয়েছে বারাসাত ও বিরাটি মোড়। যাত্রীদের সুবিধার্থে রাতে কোলাঘাটে খাবারের জন্য হল্ট দেওয়া হয়। প্রয়োজনে শৌচকর্মের ব্যবস্থাও করা হয় নির্দিষ্ট জায়গায়। এছাড়াও বাসে রয়েছে ফ্রি ওয়াইফাই, প্রত্যেক যাত্রীকে দেওয়া হয় বিনামূল্যের জলের বোতল। স্লিপার যাত্রীদের জন্য বালিশ, চাদর ও কম্বলের ব্যবস্থাও রয়েছে।

7/7
সব মিলিয়ে, আরামদায়ক যাত্রা, সাশ্রয়ী ভাড়া এবং উন্নত পরিষেবার কারণে নবদ্বীপ-দিঘা রুটে রোহিত ট্রাভেলসের এই বাস পরিষেবা যাত্রীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।