advertisement

Indian Railways: এক ঝলকে ভুতুড়ে বাড়ি ভেবে ভুল করবেন না, এর মধ্যে লুকিয়ে ভারতীয় রেলের বহু ইতিহাস! নৈহাটিতে হয়ে উঠতে পারে অপূর্ব মিউজিয়াম

Last Updated:
North 24 Parganas News: রেলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের দাবি তুলেছেন অনেকেই, যাতে ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারে। নৈহাটির মানুষজন তাই দাবি করছেন এখানেই তৈরি হতে পারে রেলের মিউজিয়াম, সোশ্যাল মিডিয়াতেও রেলের ইতিহাসের এই অধ্যায়কে সংরক্ষণের দাবী উঠছে
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: আধুনিকতার ছোঁয়ায় অনেকাংশেই হারাতে বসেছে ঐতিহ্য, আর ঠিক তেমনই রেলের পরিকাঠামো গত বিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে বহু পুরনো ওয়ার্কশপের স্মৃতি। এক সময় যে ওয়ার্কশপ শুধু রেলের মেরামতির কেন্দ্রই ছিল না, বরং সেখানে পুরনো লোহা, যন্ত্রাংশ ও স্ক্র্যাপ সামগ্রী দিয়ে তৈরি হতো নানান শিল্পকর্ম। রেলের বাতিল সামগ্রীকে পুনর্ব্যবহার করে নির্মিত হতো নান্দনিক শিল্পকলা, সেই সব শিল্প কর্মের নিদর্শন আজও পুরনো রেল কারখানায় দেখা মেলে

2/6
শিল্প অনুরাগীদের মতে, মৃৎশিল্পী যেমন মাটিকে আকার দিয়ে প্রতিমা গড়ে তোলেন গ্রাহকের চাহিদা অনুযায়ী, তেমনই ওয়েল্ডিং ও ফ্যাব্রিকেশন কর্মীরা লোহা ও বাতিল যন্ত্রাংশকে ব্যবহার করে গড়ে তুলতেন ভাস্কর্য ও উপযোগী সামগ্রী। তবে এই ধরনের শিল্পকর্ম নির্মাণের ক্ষেত্রে পর্যাপ্ত সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত

3/6
তা সত্ত্বেও তাপ, ভারী ধাতু ও ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে কাজ করেও তাঁরা সৃজনশীলতার পরিচয় দিতেন।রেল সূত্রে জানা যায়, নৈহাটি কাকিনাড়ার মাঝে ইয়ার্ডে একসময় একটি পুরনো ওয়ার্কশপ কার্যকর ছিল। সেখানে মূলত কোচ ও ওয়াগনের মেরামতির কাজ হতো

4/6
সময়ের সঙ্গে সঙ্গে সেই ওয়ার্কশপের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার ফলে এলাকাবাসীর কাছে সেটি কার্যত ‘ভুতুড়ে বাড়ি’ হিসেবেই পরিচিতি পায়।পরবর্তীতে রেলের আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে ওই পরিকাঠামোর পরিবর্তন করা হয়। বর্তমানে সেখানে গড়ে উঠেছে ‘সিক লাইন’ ও ‘আরওএইচ ডিপো’

5/6
সিক লাইন’-এ মূলত ত্রুটিযুক্ত কোচ ও ওয়াগনের প্রাথমিক পরীক্ষা ও মেরামতির কাজ হয়। অন্যদিকে ‘রোলিং ওভারহল’ বা ROH ডিপোতে নির্দিষ্ট সময় অন্তর কোচের পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ সম্পন্ন করা হয়। রেল কর্তৃপক্ষের দাবি, নতুন পরিকাঠামো চালু হওয়ায় কাজের গতি ও নিরাপত্তা দু’দিকেই উন্নতি হয়েছে। তবে পুরনো ওয়ার্কশপ ঘিরে থাকা শিল্পকর্ম ও ঐতিহ্যের স্মৃতি এখনও স্থানীয়দের মনে রয়ে গিয়েছে

6/6
রেলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের দাবি তুলেছেন অনেকেই, যাতে ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারে। নৈহাটির মানুষজন তাই দাবি করছেন এখানেই তৈরি হতে পারে রেলের মিউজিয়াম, সোশ্যাল মিডিয়াতেও রেলের ইতিহাসের এই অধ্যায়কে সংরক্ষণের দাবী উঠছে