advertisement

IMD Jhargram Weather Update: পারদ একই রকম থাকলেও ঝাড়গ্রামে বাড়ছে গরম! কী হতে চলেছে দিনভর জানালো আবহাওয়া দফতর

Last Updated:
Jhargram Weather Updates Today: ঝাড়গ্রামে তাপমাত্রার পারদ খুব একটা না নামলেও রোদের তেজে বাড়ছে গরমের অনুভূতি। আজ দিনভর আকাশ পরিষ্কার থাকবে না কি রয়েছে অন্য কোনও সতর্কতা? ঝাড়গ্রামের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল দফতর।
1/6
কনকনে শীতের স্পেল কাটিয়ে এখন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও দিনকয়েক ধরে একই রকম রয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে সকাল সন্ধে শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম।

2/6
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা এখন অনেকটাই বেড়েছে জঙ্গলমহলের অরণ্যসুন্দরী ঝাড়গ্রামে। আর এরই পরিপ্রেক্ষিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় বাড়ছে অস্বস্তি।

3/6
বৃহস্পতিবার সকাল থেকেই সেই ভাবে ঠান্ডার আমেজ লক্ষ্য করা যাচ্ছে না ঝাড়গ্রামের মতো জেলায়। যদিও তাপমাত্রার পারদ প্রায় একই রকম রয়েছে। এদিন সকাল থেকে কুয়াশার দেখা না মিললেও হালকা উত্তুরে বাতাস বইছে জেলা জুড়ে।

4/6
আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গতকাল বুধবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদের তেমন ফারাক না থাকলেও এদিন দিন কয়েকের তুলনায় কিছুটা হলেও বেশি গরম অনুভূত হচ্ছে জেলার বাসিন্দাদের।

5/6
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ঝাড়গ্রামের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। শুষ্ক আবহাওয়া থাকার পাশাপাশি এখন জেলার জন্য কোনওরকম সর্তকতা নেই। তবে মাঝে মাঝে হালকা কুয়াশার দেখা মিলতে পারে।

6/6
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রামের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৫ থেকে ১৭ ডিগ্রি এবং ৩১ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই হু হু করে পারদ বাড়তে পারে জেলায়।