advertisement

Amla Juice : রোগা হতে চান? রোজ সকালে খালি পেটে পান করুন আমলকির রস

Last Updated:

Amla Juice : কাঁচা, রোদে শুকিয়ে নেওয়া, রস বা মোরব্বা-যে কোনও রূপেই খাওয়া যায় আমলকি

আমলকি বা আমলার গুণের (Amla Juice) কথা সর্বজনবিদিত ৷ দেশের বিভিন্ন প্রান্তে নানা ভাবে আমলকি ব্যবহার করা হয় ৷ অতিমারিতে আমলা ব্যবহার করা হয়েছে রোগ প্রতিরোধ (Amla for immunity power) ক্ষমতা বাড়াতে ৷
কাঁচা, রোদে শুকিয়ে নেওয়া, রস বা মোরব্বা-যে কোনও রূপেই খাওয়া যায় আমলকি ৷ আমলকির ভিটামিন সি ডিটক্স করতে সাহায্য করে ৷ উজ্জ্বল ত্বক ও চুলের জন্য আমলকি জুড়িহীন ৷ সর্দিকাশি, মাউথ আলসার-সহ একাধিক শারীরিক সমস্যায় ব্যবহার করা হয় আমলকি ৷ শরীরে জরার ছাপও রোধ করে এই ফল ৷
আরও পড়ুন : ঋতু পরিবর্তনের সর্দিকাশিতে অব্যর্থ বেসন
কিন্তু জানেন কি আমলকি মেটাবলিজম বাড়িয়ে হজমেও সাহায্য করে? সকালে খালি পেটে আমলকির রস পান করলে তা হজমে সহায়ক হয় ৷
advertisement
advertisement
আমলকিতে প্রচুর পরিমাণে আছে ভিটামিন সি, প্রোটিন এবং ফাইবার ৷ প্রত্যেক উপাদানই ওজন কমাতে সহায়ক ৷ এছাড়া আমলকিতে প্রচুর হাইপোলিপিডেমিক উপাদান আছে ৷ ফলে ফ্যাটি লিভার, কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণে থাকে ৷ নিয়ন্ত্রিত হয় বাড়তি ওজনও ৷
আরও পড়ুন : অনিদ্রার জন্য ভাল ঘুম হয় না রাতে? ডায়েটে রাখুন এই খাবারগুলি
জুসারে আমলকি ব্লেন্ড করে নিন ৷ এর পর ছেঁকে নিয়ে সেটা মিশিয়ে নিন ঈষদুষ্ণ জলে ৷ সকালে খালি পেটে এই রস পান খুবই কার্যকর ৷ এই ডিটক্স ড্রিঙ্কে অন্যান্য শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রিত রাখে মেদ এবং ওজনের সমস্যাও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Amla Juice : রোগা হতে চান? রোজ সকালে খালি পেটে পান করুন আমলকির রস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement