advertisement

Apon Bangla Card: বিদেশে বিপদে পড়লেও সাহায্য় করবে রাজ্য, শুধু সঙ্গে রাখতে হবে এই কার্ড, কী ভাবে পাবেন? জেনে নিন পদ্ধতি

Last Updated:

উপরে উল্লিখিত সমস্ত নথি আপলোড করার পরে, একটি সিস্টেম জেনারেটেড লিঙ্ক রেজিস্টার্ড ইমেল আইডিতে চলে যাবে। সেখান থেকে আবেদনকারী 'আপন বাংলা কার্ড' ডাউনলোড করতে পারবেন।

কলকাতা: কর্মসূত্রে বিদেশে থাকা প্রবাসী বাঙালিদের জন্য এবার এক অভিনব উদ্যোগ। নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার। গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন নতুন এক পোর্টালের উদ্বোন করা হয়েছে। পোর্টালের উদ্বোধন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পোর্টালের নাম 'আপন বাংলা'। এই পোর্টালে নথিভুক্ত করলেই মিলবে আপন বাংলা কার্ড।
www.aponbangla.wb.gov.in পোর্টালে প্রবাসী বাঙালিরা নিজের নাম নথিভুক্ত করলেই এই কার্ডের অধিকারী হতে পারবেন।
আরও পড়ুন: অ্যাডিনো-আতঙ্কের মাঝেই নতুন চিন্তা 'পপকর্ন লাং! বাচ্চাদের সামলে, জেনে রাখুন উপসর্গ
আপন বাংলা পোর্টালের মাধ্যমে, প্রবাসী বাঙালি ও বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী বাঙালিরা বিদেশের মাটিতে বসেই পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার এবং দেখার সুযোগ পাবেন। যে কোনও সমস্যায় দ্রুত রাজ্য সরকারের সাহায্য পাবেন তাঁরা। তাঁদের সমস্যার উপরে নজরদারি চালানো ও উপযুক্ত পদক্ষেপ করা নিয়ে প্রয়োজনে চালু হবে বিশেষ স্কিম।
advertisement
advertisement

আপন বাংলা কার্ড তৈরিতে কী কী লাগবে?

১. নাম, জন্মের তারিখ, পাসপোর্টের বিবরণ, বর্তমান বসবাসকারী দেশ, মোবাইল নম্বর, ইমেল আইডি, আপনি এনআরআই/পিআইও/ওসিআইএস কি না।
. বর্তমান ঠিকানা/আবাসিক/কাজের ঠিকানা: দেশ এবং ঠিকানার বিশদ যেখানে আপনি বর্তমানে বাস করছেন।
৩. পশ্চিমবঙ্গে আবেদনকারীর ঠিকানা: ঠিকানা, জেলা, থানা, পিন কোড, পশ্চিমবঙ্গে বসবাসরত মোট পরিবারের সদস্য, যোগাযোগের ব্যক্তি ও তাঁর মোবাইল নম্বর।
advertisement
. প্রয়োজনীয় নথি: ফটো, স্বাক্ষর, পাসপোর্ট, ঠিকানা প্রমাণ

আপন বাংলা কার্ডের জন্য আবেদন করার প্রক্রিয়া

ধাপ ১
প্রথমে আপন বাংলা পোর্টাল www.aponbangla.wb.gov.in-তে লগইন করতে হবে।
রেজিস্ট্রারে উল্লিখিত বিশদ জমা দেওয়ার পরে, আপনাকে নিম্নলিখিত নথিগুলির স্ক্যান আপলোড করতে হবে
advertisement
ফটো (ফাইল ফর্ম্যাট: জেপিজি/জেপিজি এবং সর্বাধিক ফাইলের আকার: প্রতিটি ৫০ কেবি)
স্বাক্ষর (ফাইল ফর্ম্যাট: জেপিজি/জেপিইজি এবং সর্বাধিক ফাইলের আকার: প্রতিটি ৫০ কেবি)
পাসপোর্ট (একটি একক চিত্রের সামনে এবং পিছনে, ফাইল ফর্ম্যাট: জেপিজি/জেপিজি এবং সর্বাধিক ফাইলের আকার: প্রতিটি ২ এমবি)
ঠিকানা প্রমাণ(ফাইল ফর্ম্যাট: পিডিএফ/জেপিজি/জেপিজি এবং সর্বাধিক ফাইলের আকার: প্রতিটি ২ এমবি)
advertisement
ধাপ ২
উপরে উল্লিখিত সমস্ত নথি আপলোড করার পরে, একটি সিস্টেম জেনারেটেড লিঙ্ক রেজিস্টার্ড ইমেল আইডিতে চলে যাবে। সেখান থেকে আবেদনকারী 'আপন বাংলা কার্ড' ডাউনলোড করতে পারবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Apon Bangla Card: বিদেশে বিপদে পড়লেও সাহায্য় করবে রাজ্য, শুধু সঙ্গে রাখতে হবে এই কার্ড, কী ভাবে পাবেন? জেনে নিন পদ্ধতি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement