advertisement

CV Ananda Bose Resignation: রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে প্রথম প্রতিক্রিয়া সিভি আনন্দ বোসের: PTI

Last Updated:

CV Ananda Bose Resignation: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজ্যপাল হিসাবে পদত্যাগের পরে প্রথম প্রতিক্রিয়া প্রকাশ্যে

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজ্যপাল হিসাবে পদত্যাগের পরে প্রথম প্রতিক্রিয়া প্রকাশ্যে
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজ্যপাল হিসাবে পদত্যাগের পরে প্রথম প্রতিক্রিয়া প্রকাশ্যে
কলকাতা: ভোটের আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে সিভিব আনন্দ বোসের পদত্যাগের পরে প্রথম প্রতিক্রিয়া প্রকাশ্যে এসেছে ৷ দিল্লিতে গিয়ে ইস্তফা দিয়েছেন আনন্দ বোস ৷ বৃহস্পতিবার বিকেলেই তিনি দিল্লি যান। রাষ্ট্রপতির কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে খবর। রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করার পরে প্রথম প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমকে দিতে গিয়ে জানিয়েছেন বাংলার রাজ্যপাল হিসাবে যথেষ্ট সময় কাটিয়ছেন তিনি ৷
advertisement
পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে হঠাৎই পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। ঠিক বিধানসভা ভোটের আগেই আনন্দ বোসের পদত্যাগ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ঠিক কী কারণে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সূত্রের খবর, তাঁর পদত্যাগ পত্র ইতিমধ্যেই দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন আনন্দ বোস। ২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। তিন বছর রাজ্যের রাজ্যপাল পদে থাকার পর পদত্যাগ করলেন তিনি।
advertisement
আরও পড়ুন: West Bengal Governor: বিরাট খবর! বাংলার রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস! রাজনৈতিক মহলে জোর জল্পনা
২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বোস। বাংলার রাজ্যপাল হিসেবে তাঁর মেয়াদ ছিল ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত। কিন্তু তার ২০ মাস আগে, তাও আবার বাংলার ভোটের ঠিক আগেই দায়িত্ব ছাড়লেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন।
advertisement
এই খবর ছড়িয়ে পড়তেই এক্স হ্যান্ডেলে নিজের মতামত শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CV Ananda Bose Resignation: রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে প্রথম প্রতিক্রিয়া সিভি আনন্দ বোসের: PTI
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement