advertisement

Yuva Sathi Camp: রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু শিবির, যুবসাথী ছাড়াও কোন কোন প্রকল্পে করা যাবে আবেদন? দেখুন তালিকা

Last Updated:

শিবিরে গিয়ে যাতে সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে৷

রবিবার থেকে যুবসাথী প্রকল্রে আবেদনের ক্যাম্প৷
রবিবার থেকে যুবসাথী প্রকল্রে আবেদনের ক্যাম্প৷
আগামিকাল, রবিবার থেকে রাজ্য জুড়ে চারটি সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য শিবির শুরু করছে রাজ্য সরকার৷ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে স্বনির্ভর বাংলা৷ যুবসাথী, ক্ষেত-মজুরদের আর্থিক সাহায্য, লক্ষ্মীর ভাণ্ডারের মতো চারটি প্রকল্পের জন্য এই শিবিরগুলি থেকে নাম নথিভুক্ত করা যাবে৷
আগামিকাল থেকে প্রতিটি বিধানসভায় স্বনির্ভর বাংলার একটি করে শিবিরের আয়োজন করা হবে৷ এই শিবিরগুলিতে যুবসাথী, ক্ষেত-মজুরদের আর্থিক সাহায্য এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা যাবে৷ এর পাশাপাশি কৃষিকাজের জন্য সরকারি টিউবওয়েল অথবা সেচ প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ফি মকুবেরও আবেদন করা যাবে এই শিবিরগুলি থেকে৷
আগামিকাল ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই শিবিরগুলি ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে৷ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবিরগুলি খোলা থাকবে৷
advertisement
advertisement
যুবসাথী প্রকল্পে আগামী এপ্রিল মাস থেকে বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার৷ এবারের অন্তবর্তী বাজেটেই এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে৷ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও মাসিক ভাতা ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হয়েছে৷ ক্ষেত-মজুরদের আর্থিক সাহায্য প্রকল্পে বছরে দু বার ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন ভূমিহীন কৃষি শ্রমিকরা৷
advertisement
এই শিবিরগুলির যথাযথ আয়োজনের জন্য প্রতিটি জেলার জেলাশাসককে নবান্নের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ এ দিন বিষয়টি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী৷ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, প্রত্যেক জেলার কোথায় এই ক্যাম্প হচ্ছে, তা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে রাজ্য সরকার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Yuva Sathi Camp: রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু শিবির, যুবসাথী ছাড়াও কোন কোন প্রকল্পে করা যাবে আবেদন? দেখুন তালিকা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement