advertisement

Durga pujo 2024: শারদোৎসব উপলক্ষে আগামী মঙ্গলে পুজো কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Last Updated:

West Bengal Chief minister Mamata will hold a puja meeting: এই বছর অমাবস্যা ২ অক্টোবরে মহালয়া। ৯ তারিখ ষষ্ঠী তিথি থেকে আনুষ্ঠানিক ভাবে উৎসবের সূচনা হয়ে যাবে৷ সেই উপলক্ষে আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী মঙ্গলবার পুজোর প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী
আগামী মঙ্গলবার পুজোর প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী
কলকাতা: আর তিন মাসের মধ্যেই শুরু হতে চলেছে বাংলার সবথেকে বড় পুজো৷ নবান্ন সূত্রে খবর সেই উপলক্ষে আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ প্রশাসনের শীর্ষকর্তারা। বৈঠকে সমস্ত পুজো কমিটিগুলোকেই আমন্ত্রণ করা হচ্ছে।
advertisement
এ ছাড়াও এই অনুষ্ঠানে দমকল, কলকাতা পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসসির মতো সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। প্রতি বছরই পুজোর বেশ কয়েক মাস আগে থেকে মুখ্যমন্ত্রী এই  পুজোর বৈঠকটি করে থাকেন৷ সেখান থেকেই তিনি প্রতি বছর বারোয়ারি পুজো কমিটিগুলোর জন্য সরকারি অনুদান ঘোষণা করেন৷ বিদ্যুতের বিল সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তও ঘোষণা করেন।
advertisement
নবান্নের শীর্ষকর্তা সূত্রে খবর এ বারও তার অন্যথা হবে না বলেই মনে হয়৷ বৈঠকে উপস্থিত থাকবে জেলার পুজো কমিটিগুলোও৷ তবে তাঁদের উপস্থিতি থাকবে ভার্চুয়ালি৷
ইতিমধ্যেই দুর্গাপুজো ইউনেস্কোর সম্মান পেয়েছে৷ এখন থেকেই পুজো কমিটিগুলো তাঁদের প্যান্ডেল তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ অনেক পুজো কমিটি তাঁদের খুঁটি পুজোও সম্পূর্ণ করেছে৷
advertisement
এই বছর অমাবস্যা ২ অক্টোবরে মহালয়া। ৯ তারিখ ষষ্ঠী তিথি থেকে আনুষ্ঠানিক ভাবে উৎসবের সূচনা হয়ে যাবে৷
তবে প্রতিবছর দেবীপক্ষের সূচনার দিনইকলকাতার মণ্ডপগুলি উদ্বোধন হয়ে যায়। সেই কথা মাথায় রেখেই পুলিশ প্রশাসনকে প্রস্তুতি নিতে হচ্ছে। পুজোর দিনগুলিতে সুষ্ঠু ও সুচারু ভাবে প্রশাসন নিজেদের দায়িত্ব পালন করতে পারার লক্ষ্যেই এই বৈঠক হচ্ছে৷
advertisement
অগস্ট থেকেই কলকাতায় পুজো কমিটিগুলি নিজেদের পুজো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সেই জন্য পুজো কমিটিদের অসুবিধার কথা মাথায় রেখেই জুলাই মাসের মধ্যে মুখ্যমন্ত্রী এই বৈঠক করে ফেলতে চাইছেন। সুষ্ঠুভাবে পুজো পরিচালনার জন্য রাজ্য তথা পুলিশ-প্রশাসনের সঙ্গে পুজো কমিটিগুলোর সমন্বয় খুব জরুরি৷ বৈঠকে মুখ্যমন্ত্রী সেই বিষয়ে নিয়েও কথা বলতে পারবেন বলে মনে করা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga pujo 2024: শারদোৎসব উপলক্ষে আগামী মঙ্গলে পুজো কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement