advertisement

সকাল ১০টায় বন্ধ হবে গার্ডেনরিচ থেকে জল সরবরাহ, প্রভাবিত হবে কলকাতার বিস্তীর্ণ এলাকা

Last Updated:
#কলকাতা: মেরামতির জন্য আজ সকাল ১০ টা থেকে বন্ধ হয়ে থাকবে গার্ডেনরিচ পাম্পিং সিস্টেম ৷ ফলে পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হবেন দক্ষিণ কলকাতার বিস্তৃর্ণ এলাকার বাসিন্দারা ৷ কলকাতা পুরসভা সূত্রে খবর, ভালভ প্রতিস্থাপন, মেরিমতি, পাইপলাইন সংযুক্তিকরণ-সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজ হবে গার্ডেনরিচ জলসরবরাহকারী স্টেশনে ৷
দক্ষিণের বেশিরভাগ চোট পাম্পিং স্টেশনগুলিতেই জল যায় গার্ডেনরিচ থেকে ৷ ফলে কালিঘাট, চেতলা, পর্ণশ্রী, বাঁশদ্রোণী, গল্ফ গ্রিন, রানিকুঠি, গার্ডেনরিচ, গড়ফা-সহ গাঁধী ময়দান, সেনপল্লি, প্রফুল্লনগরের ছোট পাম্পিং স্টেশনগুলিতে বন্ধ থাকবে জলসরবরাহ ৷
পুরসভা সূত্রে খবর, ২৪ ঘণ্টা সময় লাগবে মেরামতির কাজে ৷ অর্থাৎ আগামিকাল, রবিবার ফের স্বাভাবিক হবে জল সরবরাহ পরিষেবা ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সকাল ১০টায় বন্ধ হবে গার্ডেনরিচ থেকে জল সরবরাহ, প্রভাবিত হবে কলকাতার বিস্তীর্ণ এলাকা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement