খাবারে বাধা নয়, SSC ভবনে জল-তরমুজে আন্দোলনকারীদের মানবিক মুখ, দিলেন কোন আশ্বাস?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
সোমবার রাত থেকে এসএসসি ভবনের ভিতরে খাবার ও জল পাঠানোয় সমস্যা তৈরি হয়েছিল। অভিযোগ, আন্দোলনকারী শিক্ষকদের একাংশ ওই ভবনে খাবার, জল ও ওষুধ ঢুকতে বাধা দেন। মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতি বদলাতে দেখা যায়।
সাহ্নিক ঘোষ,কলকাতা: যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার থেকে ধরনায় চাকরিহারারা। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনকারীদের কাজে ফেরার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার রাত থেকে এসএসসি ভবনের ভিতরে খাবার ও জল পাঠানোয় সমস্যা তৈরি হয়েছিল। অভিযোগ, আন্দোলনকারী শিক্ষকদের একাংশ ওই ভবনে খাবার, জল ও ওষুধ ঢুকতে বাধা দেন। আজ সকাল থেকেই পরিস্থিতি বদলাতে দেখা যায়।
advertisement
আন্দোলনকারীরা মাইকিং করে জানাতে শুরু করেন, খাবার, জল বা ওষুধ সরবরাহে যেন কেউ বাধা না দেন। তবে তাতেও সমাধান মেলেনি। পুলিশের তরফে ডিসি বিধাননগর অনীশ সরকার জানান, এখনও খাবার পাঠাতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি ডিউটি করতে আসা পুলিশকর্মীরাও ভিতরে ঢুকতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ।
advertisement
এই প্রেক্ষিতে আন্দোলনকারীদের তরফে উদ্যোগ নেওয়া হয় শুকনো খাবার পৌঁছে দেওয়ার। আচার্য সদনের ভিতরে নিয়ে যাওয়া হয় বিস্কুট, তরমুজ, জল এবং ওআরএস। প্রসেসড ফুড থেকে ইচ্ছাকৃতভাবে দূরে থেকেছেন তারা, কারণ ভবিষ্যতে কেউ অসুস্থ হলে তার দায় তাদের ঘাড়ে যাতে না পড়ে।
advertisement
আন্দোলনকারীরা স্পষ্ট জানান, তারা খাবার বা জল পৌঁছে দেওয়ায় কোনওভাবেই বাধা দিতে চান না। তবে একইসঙ্গে এটাও বলেন, খাবার না পেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে আন্দোলন ভাঙতে না হয় বা দাবি পূরণের আগে কেউ ভবন না ছাড়েন, সেই কৌশলও তারা ভেবে রেখেছেন।
যদিও আন্দোলনকারীরা যে খাবার পাঠান, তা গ্রহণ করা হয়নি এসএসসি-র আধিকারিকদের তরফে। কোনও প্রতিক্রিয়াও মেলেনি তাঁদের।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 22, 2025 3:59 PM IST










