Kolkata Metro || কেলেঙ্কারি! নোয়াপাড়ায় খুললই না মেট্রোর দরজা, চালক মদ্যপ? প্রশ্ন যাত্রীদের
- Published by:Rachana Majumder
Last Updated:
Kolkata Metro || মঙ্গলবার নোয়াপাড়া মেট্রো স্টেশনে রেকের একটিও দরজা না খোলার অভিযোগ ওঠে৷
#আবীর ঘোষাল, কলকাতা: মদ্যপান করে কি মেট্রো চালানো যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বুধবার দিন ভর জেরা চলল মোটরম্যানকে। মঙ্গলবার নোয়াপাড়া মেট্রো স্টেশনে রেকের একটিও দরজা না খোলার অভিযোগ ওঠে৷ যাত্রীদের অভিযোগ ছিল মদ্যপান করে ট্রেন চালাচ্ছিলেন ওই মোটরম্যান। মেট্রোর দাবি, কোনও কর্মী যখন মোটরম্যান বা গার্ড হিসাবে দায়িত্ব পালন করেন তার আগে তাঁর ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করা হয়৷ আর সেখানে ধরা পড়লে মেট্রো বা রেল চালানোর অনুমতি দেওয়া হয় না। এক্ষেত্রে জানা যাচ্ছে ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় ধরাও পড়েনি। তাবলে কেন দরজা খুলল না?
নোয়াপাড়া থেকে বরানগর মেট্রো পথে দূরত্ব দু'মিনিট। নোয়াপাড়ায় দরজা না খুললেও, বরানগরে দরজা খুলে যায়। তাহলে রেকের দরজা খুলতেই কি চালক ভুলে গিয়েছিলেন? সেই প্রশ্ন নিয়েই চর্চা চলছে জোরকদমে। মদ খেয়ে মেট্রো চালাচ্ছিলেন চালক, এমনটাই অভিযোগ তুলেছিলেন যাত্রীরা!
advertisement
advertisement
আরও পড়ুন: মেয়ের চাকরির পর এবার নিজে মন্ত্রিত্ব খোয়ালেন পরেশ অধিকারী, নতুন দায়িত্বে সত্যজিৎ বর্মণ
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যে সাতটায় গেট বন্ধ রেখেই বরানগর পর্যন্ত যায় মেট্রো। এমনকি নোয়াপাড়াতেও স্টেশনে মেট্রোর গেট না খোলায় নামতে পারেননি যাত্রীরা৷ বরানগরে নেমে পড়েন সব যাত্রী। সেখানেই বিক্ষোভ দেখান তাঁরা। যাত্রীদের অভিযোগ চালক অসংলগ্ন অবস্থায় ছিলেন। আর সেই জন্যই এই কাণ্ড ঘটেছে।ঘটনার পর স্টেশন চত্বরেই ভিড় জমান যাত্রীরা। কী করে মদ্যপ অবস্থায় মেট্রো চালান ওই চালক, তা নিয়ে ওঠে প্রশ্ন৷ ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে রেল পুলিশ চলে আসে। বিক্ষোভ সামলানোর চেষ্টা চলে। তবে সত্যিই ওই চালক মদ খেয়ে ট্রেন চালাচ্ছিলেন কিনা, সে বিষয়ে এখনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি৷ যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আপাতত অফ ডিউটিতে আছেন ওই চালক।
Location :
First Published :
Aug 04, 2022 9:28 AM IST










