advertisement

টার্গেট ‘বাংলা’, তাই শিক্ষক রেখে এবার বাংলা শিখছেন অমিত শাহ

Last Updated:

বাংলার মানুষের মন ছুঁতে এবার তাদের প্রাণের ভাষা শিখছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ ৷

#কলকাতা: লোকসভা ভোটে বিপুল জয়ের পর থেকে বিজেপির পাখির চোখ বাংলা ৷ এবার সেই লক্ষ্যে রীতিমতো শিক্ষক রেখে বাংলা ভাষা শিখতে শুরু করে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ বাংলার মানুষের মন ছুঁতে এবার তাদের প্রাণের ভাষা শিখছেন বিজেপির দাপুটে মাস্টার মাইন্ড ৷
লোকসভা ভোটের পর থেকে একের পর এক রাজ্যে মুখ পুড়েছে বিজেপির ৷ সম্প্রতি মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের মতো একের পর এক রাজ্যে ধূলিসাৎ গেরুয়া দুর্গ ৷ তাই ২০২৪ ভোটের আগে আপাতত বিজেপির প্রধান লক্ষ্য বাংলার বিধানসভা নির্বাচন ৷ এরাজ্যে যখনই প্রচারে এসেছেন বিরোধীদের কড়া আক্রমণের মুখে পড়ছেন শাহ ৷ এ রাজ্যে এসে গুজরাটের বাসিন্দা অমিত শাহকে বিরোধীদের বহিরাগত আখ্যার মুখোমুখি পড়তে হয়েছে তাঁকে ৷
advertisement
এই কটাক্ষ এড়িয়ে বাংলার ঘরের লোক হয়ে উঠতে চেষ্টার কসুর নেই অমিত শাহের ৷ তাই স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা ভাষা শুধু বলাই নয়,  এক বাঙালি শিক্ষকের থেকে বাংলা বোঝার ও লেখারও তালিম নিচ্ছেন ৷ সূত্রের খবরে দাবি হয়েছে, আগামী নির্বাচনের প্রচারে এসে বাংলাতেই বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ ৷ সেই লক্ষ্যেই মন্ত্রক ও দলের কাজের ফাঁকে ফাঁকেই চলছে শাহের বাংলার প্রশিক্ষণ ৷ বাংলার মন জয় করতে এখন গেরুয়া শিবিরের হাতিয়ার বাঙালি আবেগ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টার্গেট ‘বাংলা’, তাই শিক্ষক রেখে এবার বাংলা শিখছেন অমিত শাহ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement