advertisement

Jadavpur University: ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত যাদবপুর, এআইডিএসও-টিএমসিপির হাতাহাতি... আক্রান্ত রাজন্যা হালদার, শ্লীলতাহানির অভিযোগ

Last Updated:

Jadavpur University: রাজন্যা হালদারকে কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

এআইডিএসও-টিএমসিপির হাতাহাতি... আক্রান্ত রাজন্যা হালদার, শ্লীলতাহানির অভিযোগ
এআইডিএসও-টিএমসিপির হাতাহাতি... আক্রান্ত রাজন্যা হালদার, শ্লীলতাহানির অভিযোগ
কলকাতা: প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল  যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার দুপুরে এআইডিএসও ও টিএমসিপির  পড়ুয়াদের মধ্যে তুমুল বিবাদ শুরু হয়। যা গড়ায় হাতাহাতিতে। তীব্র উত্তেজনার সৃষ্টি হয় অরবিন্দ ভবনের সামনে। সংঘর্ষের মধ্যে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন রাজন্যা হালদার। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অসুস্থ হয়ে পড়েন বামদের বেশ কিছু কর্মীও।
তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে তুমুল বচসা শুরু হয়  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।  তাদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ টিএমসিপির। এমনকী তৃণমূলের ছাত্র সংগঠনের সমর্থকদের মহিলা সদস্যদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। একুশের মঞ্চে নজরকাড়া ছাত্রনেত্রী রাজন্যা হালদারের সঙ্গেও অশালীন আচরণ করা হয়েছে বলে অভিযোগ। বচসার জেরে তাঁর আঘাতও লাগে। যদিও বাম সংগঠনগুলি এই অভিযোগ অস্বীকার করেছে।
advertisement
advertisement
এআইডিএসওর সমর্থকরা জানান, এদিন জিবি মিটিং চলছিল। তখনই টিএমসিপির কিছু বহিরাগত কর্মী ঢুকে অশান্তি সৃষ্টির চেষ্টা করে।টিএমসিপির পাল্টা দাবি, এআইডিএসওর সমর্থকরা তাদের ডেপুটেশন দিতে বাধা দেয়। বিকাল গড়ালেও অশান্তি চলতে থাকে। রাজন্যা হালদারকে কেপিসি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
যাদবপুরে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তৃণমূলের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। তৃণাঙ্কুরের সঙ্গে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। অশালীন আচরণই শুধু নয়, রাজন্যার জামা ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত যাদবপুর, এআইডিএসও-টিএমসিপির হাতাহাতি... আক্রান্ত রাজন্যা হালদার, শ্লীলতাহানির অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement