advertisement

TMC nominates Sushmita Dev in Rajya Sabha: সুস্মিতা দেবকে রাজ্যসভায় মনোনীত করল তৃণমূল, নেপথ্য এই দুই কারণ

Last Updated:

মানস ভুঁইয়া সাংসদ পদে ইস্তফা দেওয়ায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার একটি আসন খালি হয়েছে৷ সেই আসনেই সুস্মিতা দেবকে প্রার্থী করল তৃণমূল (TMC nominates Sushmita Dev in Rajya Sabha)৷

সুস্মিতা দেব৷
সুস্মিতা দেব৷
#কলকাতা: কয়েকদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ সেই সুস্মিতা দেবকেই এবার রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল কংগ্রেস (TMC nominates Sushmita Dev in Rajya Sabha)৷ যোগদানের পরই সুস্মিতাকে বিশেষ দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়েছে তৃণমূল নেতৃত্ব৷ এবার তাঁকে রাজ্যসভায় প্রার্থী তৃণমূল বুঝিয়ে দিল, অভিজ্ঞ এই নেত্রীকেযথাযথ গুরুত্ব দিতে চায় দল৷
আগামী ৪ অক্টোবর গোটা দেশে পাঁচটি রাজ্যে রাজ্যসভার (Rajya Sabha By Election) ছ' টি আসনে উপনির্বাচন রয়েছে৷ তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একটি আসন রয়েছে৷ মানস ভুঁইয়া সাংসদ পদে ইস্তফা দেওয়ায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার একটি আসন খালি হয়েছে৷ সেই আসনেই সুস্মিতা দেবকে (Sushmita Dev) প্রার্থী করল তৃণমূল৷ পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে উপনির্বাচন হওয়ার কথা৷
advertisement
তৃণমূলের তরফে সুস্মিতা দেবকে (Sushmita Dev) রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে ট্যুইট করা হয়েছে তৃণমূলের (TMC) তরফে৷ সেখানে লেখা হয়েছে, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিই হল মহিলাদের ক্ষমতায়ণ এবং তাঁদের রাজনীতিতে আরও বেশি করে অংশগ্রহণ নিশ্চিত করা, তাহলেই আমাদের সমাজ আরও অনেক কিছু পেতে সাহায্য করবে৷'
advertisement
advertisement
রাজ্যসভায় মনোনয়ন পেয়ে সুস্মিতা দেব (Sushmita Dev) বলেছেন, 'আমি উচ্ছ্বসিত এবং মমতাদি ও অভিষেকের কাছে কৃতজ্ঞ৷ আমি এই সম্মান পাওয়ার যোগ্য কি না জানি না, কিন্তু আমার দলের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত৷'
advertisement
advertisement
তৃণমূলের অন্দরের খবর, মূলত দু'টি কারণে সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল৷  সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুস্মিতার অভিজ্ঞতাকে সংসদীয় রাজনীতির পাশাপাশি সংগঠনেও ব্যবহার করতে চায় তৃণমূল৷ এই মুহূর্তে ত্রিপুরায় তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছেন সুস্মিতা৷ সুস্মিতার বাবা সন্তোষমোহন দেব ত্রিপুরার সাংসদ ছিলেন৷ সেই কারণেই ত্রিপুরাকে হাতের তালুর মতো চেনেন সুস্মিতা দেব৷ তাঁর প্রতি ত্রিপুরার মানুষের আলাদা আবেগও রয়েছে৷ সেই কারণেই ত্রিপুরায় সুস্মিতাকে বিশেষ দায়িত্ব দিয়েছে দল৷
advertisement
গোটা উত্তর পূর্ব ভারতেই নিজেদের সংগঠন গড়ে তুলতে সুস্মিতাকে ব্যবহার করতে চায় তৃণমূল৷ পাশাপাশি মহিলা ভোটারদের মন জয়েও সুস্মিতাকে সংসদে পাঠানো হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর৷ এই মুহূর্তে সংখ্যার নিরিখে সুস্মিতা দেবের জয় একরকম নিশ্চিত৷ তবে এই আসনে বিজেপি প্রার্থী দেয় নাকি জহর সরকারের মতো সুস্মিতা দেবও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যান, সেটাই দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC nominates Sushmita Dev in Rajya Sabha: সুস্মিতা দেবকে রাজ্যসভায় মনোনীত করল তৃণমূল, নেপথ্য এই দুই কারণ
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement