TMC Letter to President: প্রথম চিঠির জবাব না পেয়ে এবার দ্রৌপদী মুর্মুকে দ্বিতীয় চিঠি, বঙ্গসফর ঘিরে বিতর্কের মাঝে রাষ্ট্রপতিকে কী জানাতে চায় তৃণমূল?
- Reported by:Maitreyee Bhattacharjee
- Published by:Raima Chakraborty
Last Updated:
TMC Letter to President: প্রথম চিঠিতে সময় না মেলায় এবার দ্বিতীয়বার রাষ্ট্রপতিকে চিঠি পাঠাল তৃণমূল। চিঠিতে কী জানানো হল?
কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফরকে ঘিরে বিতর্ক নিয়ে স্বয়ং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আগেই। প্রথম চিঠিতে সময় না মেলায় এবার দ্বিতীয়বার রাষ্ট্রপতিকে চিঠি পাঠাল তৃণমূল।
সূত্রের খবর, প্রথম চিঠির জবাবে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে রাষ্ট্রপতির দেখা করার সময় নেই। দ্বিতীয় চিঠিতে তৃণমূলের তরফে বলা হয়েছে– ১২-১৫ জন সাংসদের একটি প্রতিনিধিদল দেখা করতে চায় রাষ্ট্রপতির সঙ্গে। আগামী সপ্তাহের সময় দেওয়ার আবেদন জানানো হয়েছে সেই চিঠিতে।
আরও পড়ুন: বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার হাতছানি! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ১৪ জেলায়, বাজের সতর্কতা জারি
পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে যে সমস্ত কর্মসূচি এবং প্রকল্প গ্রহণ করেছে, তার সম্মুখ ধারণা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁকে জানাতে চায় তৃণমূলের প্রতিনিধি দল। গোটা রাজ্যে তফসিলি জাতি, জনজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের জীবনের মান উন্নয়ন করতে পরিকাঠামো নির্মাণ, জীবনযাত্রায় সহায়তা, সামাজিক সুরক্ষা এবং শিক্ষায় পশ্চিমবঙ্গ সরকার যে ‘মাইলফলক পদক্ষেপগুলি’ করেছে তা রাষ্ট্রকে জানানো হবে বলে চিঠিতে বলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: আপনার হাড়গুলিকে তাড়াতাড়ি রক্ষা করুন, অস্টিওপোরোসিস প্রতিরোধের সহজতম উপায় বললেন বিশেষজ্ঞ
উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গত শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি আক্ষেপের সুরে বলেছিলেন, ”আমিও বাংলার মেয়ে, অথচ আমাকে বাংলায় আসতেই দেওয়া হয় না। জানি না মমতাদির আমার উপর কেন এত রাগ!”
advertisement
মৈত্রেয়ী ভট্টাচার্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 12, 2026 3:27 PM IST









