advertisement

KMC Elections 2021: তৃণমূল থেকে বহিষ্কৃত সচ্চিদানন্দ, তনিমা! নির্দল হয়ে ভোটে দাঁড়ানোর শাস্তি

Last Updated:

সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যয়ের অবশ্য দাবি, তিনি ২০১৬ সাল থেকেই তৃণমূলের সদস্যপদ নবীকরণ করেননি (TMC expels Sachidananda Banerjee and Tanima Chatterjee)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: তৃণমূল থেকে বহিষ্কার করা হল সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় এবং তনিমা চট্টোপাধ্যায়কে৷ দলের তরফে টিকিট না পেয়ে দু' জনেই এ বার নির্দল প্রার্থী হিসেবে কলকাতা পুরসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন (KMC Elections 2021)৷ দুই প্রার্থীকেই মনোনয়ন প্রত্যাহার করতে বলেছিল তৃণমূল (TMC) নেতৃত্ব৷ কিন্তু তাঁরা সেই পথে না হাঁটায় শেষ পর্যন্ত দু' জনকেই বহিষ্কার করা হল৷
সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যয়ের অবশ্য দাবি, তিনি ২০১৬ সাল থেকেই তৃণমূলের সদস্যপদ নবীকরণ করেননি৷ ফলে তাঁকে বহিষ্কারের প্রশ্নও ওঠে না৷ বহিষ্কার নিয়ে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া মেলেনি৷
advertisement
৭২ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়৷ অতীতে কলকাতা পুরসভার চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন তিনি৷ গত বছর ভোটে দাঁড়ালেও বিজেপি-র অসীম বসুর কাছে পরাজিত হন সচ্চিদানন্দ৷ এর পর সেই অসীম বসুই যোগ দেন তৃণমূলে৷ এবারের পুরভোটে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়কে টিকিটও দেয়নি দল৷ সেই ক্ষোভেই নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নেন প্রবীণ এই নেতা৷
advertisement
অন্যদিকে ৬৮ নম্বর ওয়ার্ড থেকে প্রথমে প্রার্থী করা হয় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে৷ কিন্তু পরে সিদ্ধান্ত বদল করে ওই ওয়ার্ড থেকে বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কেই প্রার্থী করে দল৷ সেই ক্ষোভেই ৬৮ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নেন তনিমা৷ প্রকাশ্য দলের তরফে অনুরোধ করা হলেও এবং বোঝানো সত্ত্বেও মনোনয়ন প্রত্যাহার করেননি তনিমা৷ সেই কারণেই তাঁকেও বহিষ্কার করল তৃণমূল৷
advertisement
সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, তনিমা চট্টোপাধ্যায় ছাড়াও ৭৩ নম্বর ওয়ার্ড থেকে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন রতন মালাকার৷ কিন্তু দলের অনুরোধে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: তৃণমূল থেকে বহিষ্কৃত সচ্চিদানন্দ, তনিমা! নির্দল হয়ে ভোটে দাঁড়ানোর শাস্তি
Next Article
advertisement
Viral Monalisa: হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
  • পুলিশের কাছে সুরক্ষা চাইলেন ভাইরাল মোনালিসা ও প্রেমিক ফরমান

  • মোনালিসা অভিযোগ করেন, পরিবারের চাপে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হন

  • পুলিশ মোনালিসার বাবাকে ডেকে পাঠায় এবং নিরাপত্তা নিশ্চিত করে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement