advertisement

লক্ষ্মীর ভাণ্ডারের মতোই 'We Card'! ১ সপ্তাহে আবেদন ১০ হাজারের বেশি মহিলার

Last Updated:

We card in Meghalaya: লক্ষ্মীর ভান্ডারের মতই We Card চমক দিতে পারে মেঘালয়ে, আশাবাদী তৃণমূল কংগ্রেস

শিলং: ভোটে জিতলেই লক্ষ্মীর ভাণ্ডার! কার্যত এই প্রতিশ্রুতি দিয়েই মেঘালয়ে প্রচারাভিযান শুরু করেছে তৃণমূল। তৃণমূল  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে তা ঘোষণা করা হয়। সংগঠনকে মজবুত করার উদ্দেশে গত সোমবারই উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যে গিয়েছিলেন মমতা ও অভিষেক।
সে রাজ্যের আতিথেয়তায় মুগ্ধ বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি আশাবাদী মেঘালয়ে তৃণমূলের সংগঠন নিয়েও। সেখানেই মহিলাদের জন্য বাংলার লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে We Card চালু করেছিলেন। আর এক সপ্তাহের মধ্যেই এই পরিষেবা পাওয়ার জন্য দশ হাজারের বেশি মহিলা আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস মেঘালয়ে ক্ষমতায় আসলে সব মহিলাদের We Card এর মাধ্যমে মাসিক ১০০০ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে৷
advertisement
আরও পড়ুন : কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন, আগামী ক’দিন কি হাড়কাঁপানো ঠান্ডা, জানুন পূর্বাভাস
মমতা বন্দোপাধ্যায় তাঁর মেঘালয় সফরে জানিয়েছিলেন, ‘‘আমাদের যাত্রা শুরু হল। এই রাজ্য আগামী দিনে এক গৌরবোজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।’’ আগামী বছর মেঘালয়ের বিধানসভা নির্বাচন। তার আগেই সেখানকার প্রধান বিরোধী দল তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফর করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে একটি প্রকল্প মেঘালয়তেও ঘোষণা করে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ।
advertisement
advertisement
আরও পড়ুন :   কলকাতায় বাড়ি আছে অথচ ঠিকানা নেই! বছরের পর বছর ধরে এটাই সত্যি নস্করহাটের বাসিন্দাদের
বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিকে পাখির চোখ করেছে তৃণমূল। এর মধ্যে ঘাসফুলের শিবিরের মূল লক্ষ্য দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি। আগামী বছর ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে।সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মতো মেঘালয়ের মহিলা ভোটারদের ভোট পাখির চোখ তৃণমূলের। সেই জন্য ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্প আনা হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, We Card পরিষেবা চালু করার প্রতিশ্রুতি কাজে লেগেছে তৃণমূলের। ২০২১ বাংলার নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার চমক দিয়েছিল। সেটিরই ধাঁচে মেঘালয়ের এই কার্ডও কাজে আসবে বলে মনে করছে রাজনৈতিক শিবির।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্মীর ভাণ্ডারের মতোই 'We Card'! ১ সপ্তাহে আবেদন ১০ হাজারের বেশি মহিলার
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement