advertisement

Lokayukta West Bengal: রাজ্যের লোকায়ুক্ত প্রধান অসীম রায়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় ভট্টাচার্য

Last Updated:

Lokayukta West Bengal: রাজ্যে লোকায়ুক্ত পদে অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ ফুরানোর পর , কে হবেন নতুন লোকায়ুক্ত, তা নিয়ে আজ বৈঠক হয় সোমবার।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta West Bengal) হিসাবে প্রাক্তন বিচারপতি অসীম রায়,মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে জ্যোতির্ময় ভট্টাচার্য এবং এই কমিটির সদস্য হিসেবে শিবকান্ত প্রসাদের নাম চূড়ান্ত করল কমিটি। এই নাম এবার পাঠানো হবে রাজ্যপালের কাছে। যদিও বিধানসভায় অধ্যক্ষ জানিয়েছেন, কমিটি যে নাম চূড়ান্ত করে পাঠাবে তাতেই সম্মতি জানানোর নিয়ম। সংবিধানে সেটাই বলা আছে। মুখ্যমন্ত্রীর কথায়, জাতীয় মানবাধিকার কমিশনের যে নিয়ম সেটাই আমরা মেনে চলি। প্রসঙ্গত, এই কমিটির সদস্য হলেন, মুখ্যমন্ত্রী, বিধানসভায় অধ্যক্ষ, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রী। কিন্তু  সোমবারের বৈঠকে বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন না। বিধানসভা সূত্রে খবর, গত ২২ ডিসেম্বর মুখ্যসচিবকে চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী প্রস্তাবিত নাম জানতে চেয়েছিলেন। কিন্তু সরকার না জানানোয় তিনি আসেন নি। অসুস্থ থাকায় পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দেন।
আরও পড়ুন: বাংলার নতুন লোকায়ুক্ত নিয়োগ, মমতার মুখোমুখি হচ্ছেন না শুভেন্দু!
হাওড়া-বালি পুরসভা পৃথক করা নিয়ে রাজ্যপাল বিলে স্বাক্ষর করেননি। তার মধ্যে যাবে নতুন বিল। রাজ্যপালের ভূমিকা নিয়ে এ দিন বেশি কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তিনি অধক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠকের পর বলেছেন, প্রত্যেকের নিজেদের গণ্ডি মেনে চলা উচিত। এর বেশি আমার আর কিছু বলার নেই। শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়েও এ দিন বিশেষ কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
তবে গোটা প্রক্রিয়া নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমার মনে হয় বিরোধী দলনেতার আইন জানা উচিত। রাজ্যপালও সমান্তরাল ইলেকশন করতে পারেন না। এর আগে সূর্যকান্ত মিশ্র অন্য নাম দিয়েছিলেন৷ এবারে কোনও নাম আলাদা করে আসেনি। আমি কখনও দেখিনি বিরোধী দলনেতা এই ভাবে বার বার অনুপস্থিত থেকেছেন। সূর্যকান্ত মিশ্র, আব্দুল মান্নান উভয়েই উপস্থিত থেকেছেন। বোধহয় রাজ্যপালের কাছে গেছেন বিরোধী দলনেতা।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lokayukta West Bengal: রাজ্যের লোকায়ুক্ত প্রধান অসীম রায়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় ভট্টাচার্য
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement