advertisement

Kolkata International Book Fair 2026: কবে থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা? এবারের থিম কোন দেশ...রইল আন্তর্জাতিক পুস্তকমেলা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য

Last Updated:

জানা গিয়েছে, এবছর ছোট বড় মিলিয়ে ১০০০টি প্রকাশনী থাকবে বইমেলায়। থিম দেশ হতে চলেছে আর্জেন্টিনা৷ বইমেলায় মোট ৯ টি তোরণ তৈরি হবে৷ যার মধ্যে দু’টি হবে আর্জেন্টিনার স্থাপত্যের আদলে তৈরি। হাওড়া থেকে মেট্রোর ব্যবস্থা সল্টলেক পর্যন্ত শুরু হওয়ার কারণে এবছর আরও মানুষ আসবে বলেই মনে করা হচ্ছে।

News18
News18
কলকাতা: নেমেছে শীত৷ পড়ে গেছে নতুন বছরের জানুয়ারি মাস৷ আবার বই উৎসব পালনের দিন এগিয়ে এল কলকাতায়৷ আগামী ২২ জানুয়ারি বিকেল ৪টে থেকে শুরু হতে চলেছে ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা৷ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়৷ কলকাতায় নেমে আসছে গোটা আর্জেন্টিনা।
জানা গিয়েছে, এবছর ছোট বড় মিলিয়ে ১০০০টি প্রকাশনী থাকবে বইমেলায়। থিম দেশ হতে চলেছে আর্জেন্টিনা৷ বইমেলায় মোট ৯ টি তোরণ তৈরি হবে৷ যার মধ্যে দু’টি হবে আর্জেন্টিনার স্থাপত্যের আদলে তৈরি। হাওড়া থেকে মেট্রোর ব্যবস্থা সল্টলেক পর্যন্ত শুরু হওয়ার কারণে এবছর আরও মানুষ আসবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
বইমেলার কারণে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ৷ বইমেলার ভিড় সামলাতে এমনিতেই ওই রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালানো হয়ে থাকে৷ এবছর হাওড়া ময়দান- সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যাওয়ায় বইপ্রেমী মানুষদের বাড়তি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে৷ বইমেলা চলাকালীন ছুটির দিনেও বাড়তি মেট্রো চলবে৷ বইমেলা প্রাঙ্গণে মেট্রোর একটি বুথ থাকবে যা দিয়ে ইউপিআই করে মেট্রো টিকিট কাটতে পারবেন সাধারণ মানুষ৷ হাওড়া, শিয়ালদহ থেকে সরাসরি মেট্রো করে করুণাময়ীর মেলা প্রাঙ্গণে চলে আসতে পারবেন মানুষ৷ বইমেলার শেষ দিন হতে চলেছে আগামী ৩ ফেব্রুয়ারি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata International Book Fair 2026: কবে থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা? এবারের থিম কোন দেশ...রইল আন্তর্জাতিক পুস্তকমেলা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement