advertisement

PM Modi New Office: আর সাউথ ব্লক নয়, এবার ‘সেবা তীর্থ’! চলতি মাসেই নতুন ভবনে হবে প্রধানমন্ত্রী মোদির অফিস! রাইসিনা হিলসের কাছে

Last Updated:

দফতরের পাশাপাশি, প্রধানমন্ত্রীর নতুন বাসভবনও তাঁর দফতরের খুব কাছেই তৈরি হয়েছে৷ বাসভবনের নির্মাণকাজ সম্পূর্ণ হলেই ৭, লোককল্যাণ মার্গের সেই বাসভবনে চলে যাবেন প্রধানমন্ত্রী৷

News18
News18
নয়াদিল্লি: সব ঠিক থাকলে চলতি মাসেই ঐতিহাসিক সাউথ ব্লক থেকে প্রধানমন্ত্রীর দফতর চলে যাবে তার নতুন ঠিকানা ‘সেবা তীর্থে’৷ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর দফতরও তৈরি হয়েছে নতুন করে৷ পিএমও-র নতুন ঠিকানা হতে চলেছে রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলসের কাছে৷ সব ঠিক থাকলে এই মাসেই সেবা তীর্থের নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার কথা৷
নির্মাণকাজ শুরু হওয়ার দিকে এই অংশটির নাম ছিল এক্সিকিউটিভ এনক্লেভ৷ পরে কেন্দ্রীয় সরকার এই কমপ্লেক্সটির নতুন নামকরণ করেন, ‘সেবা তীর্থ’৷
এর ক্যাম্পাসে তিনটি ভবন রয়েছে৷ তার মধ্যে সেবা তীর্থ ১ -এ হবে প্রধানমন্ত্রীর দফতর৷ সেবা তীর্থ ২ -তে থাকবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিবালয় এবং সেবা তীর্থ ৩ এ থাকবে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিবালয়৷ সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দফতর হবে বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অনেক বিল্ডিং ইতিমধ্যেই সম্পূর্ণ৷ যেমন, নতুন সংসদ ভবন, উপ রাষ্ট্রপতির দফতর৷ এর মধ্যে প্রধানমন্ত্রীর দফতর প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে৷ বাকি ৯ মন্ত্রীর দফতরও ইতিমধ্যেই কার্যকর অবস্থায় রয়েছে৷
advertisement
দফতরের পাশাপাশি, প্রধানমন্ত্রীর নতুন বাসভবনও তাঁর দফতরের খুব কাছেই তৈরি হয়েছে৷ বাসভবনের নির্মাণকাজ সম্পূর্ণ হলেই ৭, লোককল্যাণ মার্গের সেই বাসভবনে চলে যাবেন প্রধানমন্ত্রী৷
স্বাধীনতার পর থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয় সাউথ ব্লক থেকে পরিচালিত হয়ে আসছে৷ যেখানে বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকও রয়েছে। নর্থ ব্লকে আগে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রক ছিল। এই মন্ত্রকগুলি এখন ‘কর্তব্য ভবনে’ স্থানান্তরিত হয়েছে।
advertisement
ব্রিটিশ আমলে তৈরি এই নর্থ ও সাউথ ব্লক এখন বড় এক জাদুঘর কমপ্লেক্সে রূপান্তরিত করা হবে। এই জাদুঘরে ভারতের প্রায় ৫,০০০ বছরের ইতিহাস প্রদর্শনের পরিকল্পনা করেছে৷ যার প্রথম পর্যায়টি আগামী বছরের শুরুতে খোলা হবে বলে আশা করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi New Office: আর সাউথ ব্লক নয়, এবার ‘সেবা তীর্থ’! চলতি মাসেই নতুন ভবনে হবে প্রধানমন্ত্রী মোদির অফিস! রাইসিনা হিলসের কাছে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement