advertisement

IND vs SA: মিলার-ব্রেভিসের হার্ড হিটিং, দুরন্ত বুমরাহ-অর্শদীপ, ভারতকে ম্যাচ জিততে হলে ইতিহাস গড়তে হবে

Last Updated:

IND vs SA: টি-২০ বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রথমার্ধেই হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমে জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং ভারতকে দুরন্ত শুরু দিলেও, পরে ডেভিড মিলার ও ডিওয়াল্ড ব্রেভিসের ব্যাটে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা।

News18
News18
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রথমার্ধেই হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমে জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং ভারতকে দুরন্ত শুরু দিলেও, পরে ডেভিড মিলার ও ডিওয়াল্ড ব্রেভিসের ব্যাটে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। মারকাটারি ব্যাটিং করে দলকে লড়াই করার মত স্কোরে পৌছে দেন দুই প্রোটিয়া তারকা। শেষের দিকে ভারত কিছুটা ম্যাচে ফিরলেও শেষ ওভারে ঝোড়ো ব্যাটিং করে প্রোটিয়ারা। জয়ের জন্য ভারতের সামনে টার্গেট ১৮৮। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ৬৩ রান করে ডেভিড মিলার। ভারতের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন বুমরাহ।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরুটা একেবারেই ভাল হয়নি প্রোটিয়াদের। সৌজন্যে জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংয়ের দুরন্ত বোলিং। ব্যাট করতে নেমে প্রথমেই ভারতের দুই পেসারের আঁটোসাটো বোলিং-এর সামনে খুব একটা হাত খোলার সুযোগ পাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটারের। ফলে তাদের উপরও চাপ বাড়ছিল।
যার ফলস্বরূপ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ওভারে পরপর ৩টি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ২টি উইকেট নেন বুমরাহ ও একটি উইকেট নেন অর্শদীপ সিং। একটা সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ ওভারে ৪১ রানে ৩ উইকেট। সেখান থেকে মারকাটারি ব্যাটিং শুরু করেন ডেভিড মিলার ও ডিওয়াল্ড ব্রেভিস। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন দুই তারকা ব্যাটার। ২০ থেকে ১১৭, ৯৭ রানের ঝোড়ো পার্টনারশিপ করেন দুজনে।
advertisement
advertisement
ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করে দুবেপ শিকার হন। তবে হাফ সেঞ্চুরি করেন মিলার। শুরুর ৩ ওভারে অনেক রান দিলেও নিজের শেষ ওভারে এসে মিলারকে আউট করেন বরুণ চক্রবর্তী। ৩৫ বলে ৬৩ রান করেন মিলার। এরপর ২ রান করে অর্শদীপের দ্বিতীয় শিকার হন মার্কো জানসেন। করবিন বশেরও উইকেট নেন বুমরাহ। কিন্তু শেষ ওভারে হার্দিকের বলে ২০ রান নেন ট্রিস্টান স্টাবস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করে প্রোটিয়ারা। এর আগে টি-২০ বিশ্বকাপে কোনও দিন এত বড় স্কোর তাড়া করে জেতেনি ভারত। ফলে এই ম্যাচ জিততে হলে ইতিহাস গড়তে হবে টিম ইন্ডিয়াকে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: মিলার-ব্রেভিসের হার্ড হিটিং, দুরন্ত বুমরাহ-অর্শদীপ, ভারতকে ম্যাচ জিততে হলে ইতিহাস গড়তে হবে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement