advertisement

Tangra Fire Update: ট্যাংরায় অগ্নিকাণ্ডের তদন্ত, মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত ৪ সদস্যের হাই-পাওয়ার কমিটি

Last Updated:

অগ্নিনির্বাপণের কী ব্যবস্থা রয়েেছ সেখানে, তার সব দিক নিয়ে খোঁজ খবর করে রিপোর্ট দেবে এই কমিটি (Tangra Fire Update)।

স্থানীয় বাসিন্দারা হাতে হাত রেখে উদ্ধারকাজে নামেন। যে কোনও মুহূর্তে কারখানার দেওয়াল ভেঙে পড়লে আরও বড় অঘটন হতে পারে বলে আশঙ্কিত তাঁরা। রাতে জানা যায়, আগুন নিভে গেলে পুরসভাকে ওই দেওয়াল ভেঙে ফেলতে বলেছে দমকল। কারণ আগুনের তাপে ওই দেওয়াল অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। ভেঙে পড়তে পারে যে কোনও সময়।
স্থানীয় বাসিন্দারা হাতে হাত রেখে উদ্ধারকাজে নামেন। যে কোনও মুহূর্তে কারখানার দেওয়াল ভেঙে পড়লে আরও বড় অঘটন হতে পারে বলে আশঙ্কিত তাঁরা। রাতে জানা যায়, আগুন নিভে গেলে পুরসভাকে ওই দেওয়াল ভেঙে ফেলতে বলেছে দমকল। কারণ আগুনের তাপে ওই দেওয়াল অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। ভেঙে পড়তে পারে যে কোনও সময়।
#কলকাতা: ট্যাংরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হল হাইপাওয়ার কমিটি (Tangra Fire Update)। চার সদস্যের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই কমিটি। কমিটিতে থাকবেন ফিরহাদ হাকিম, সুজিত বসু, ডিজি ফায়ার ও কলকাতা পুলিশের সিপি (Tangra Fire Update)। শুধু এই ঘটনা নয়, এই ঘটনার প্রেক্ষিতে শহর কলকাতায় এমন বিল্ডিং, গোডাউন বা কারখানা কোথায় কী আছে, কী অবস্থা সেগুলির, অগ্নিনির্বাপণের কী ব্যবস্থা রয়েেছ সেখানে, তার সব দিক নিয়ে খোঁজ খবর করে রিপোর্ট দেবে এই কমিটি (Tangra Fire Update)।
রবিবার সকালেই ট্যাংরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তারিত খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একাধিক বার তিনি কথা বলেন দমকল মন্ত্রী সুজিত বোসের সঙ্গে। কথা হয় কলকাতা পুলিশ ও দমকলের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও। সূত্রের খবর, কী করে আগুন লাগল, কী কী সমস্যা হয়েছে, এই সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান কলকাতার সিপি বিনীত গোয়েল। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারাও।
advertisement
আরও পড়ুন: 'কী করে ট্যাংরায় আগুন লাগল?', দমকলমন্ত্রীর কাছে খোঁজ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর
শনিবার ট্যাংড়ায় মেহের আলি লেনে একটি গুদামে আগুন লাগে। স্থানীয়রা সেই গুদাম থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টাও করেন। কিন্তু আগুনের তীব্রতা ছিল মারাত্মক। ফলে লাভ হয়নি। খবর যায় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। ট্যাংড়ার ওই এলাকা এমনিতেই ঘিঞ্জি। আগুন ছড়িয়ে পড়ে সহজেই।
advertisement
advertisement
আরও পড়ুন: লাইফলাইনে 'ক্ষয়' রোগ! বিপদ এড়াতে নতুন চাকা পাচ্ছে কলকাতা মেট্রো
ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পরেও এখনও আগুন পুরোপুরি নেভানো যায়নি। বিধ্বংসী আগুনে সব ছারখার। ট্যাংরায় পুড়ে খাক গুদাম। গুদামের দেওয়ালে ফাটল। দমকল জানিয়েছে, গুদামের দাহ্য পদার্থ মজুত ছিল। দমকলের প্রথমিক অনুমান গুদামের ওয়েল্ডিং কাজ চলছিল, সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে বিপত্তি। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলে কারখানার বিপজ্জনক দেওয়াল ভেঙে ফেলা হবে। গতকাল সন্ধে ৬টা ১৫ নাগাদ ওয়াটারপ্রুফ কাপড়ের কারখানায় আগুন লাগে।
advertisement
অমিত সরকার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Fire Update: ট্যাংরায় অগ্নিকাণ্ডের তদন্ত, মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত ৪ সদস্যের হাই-পাওয়ার কমিটি
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement