advertisement

Jago Bangla|| পার্থ চট্টোপাধ্যায় অতীত, নয়া জাগো বাংলা সম্পাদক সুখেন্দু শেখর রায়

Last Updated:

Sukhendu Sekhar Roy New Jago Bangla Editor: অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র নয়া সম্পাদক হলেন সুখেন্দু শেখর রায়। 

#কলকাতা: অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র নয়া সম্পাদক হলেন সুখেন্দু শেখর রায়। ৬ দিন আগে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুধু তৃণমূল কংগ্রেসের মহাসচিবই নন, রাজ্যের হেভিওয়েট মন্ত্রীও ছিলেন তিনি। তিনটি গুরুতর দফতরের দায়িত্ব নিয়ে সামলাতেন। তবে সেই সমস্ত পদ থেকে আজ তাঁকে অপসারিত করেছে তৃণমূল। ইতিমধ্যেই এ প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ছিল। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ফলে উদ্বোধনের সময় কে থাকবে তা দেখা সম্ভব নয়। পামেলার সঙ্গে বিজেপির অনেকের ছবি আছে। আজ বৈঠক থেকে সিদ্ধান্ত সবার সঙ্গে কথা বলা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হল পার্থ চট্টোপাধ্যায়কে।''
advertisement
আরও পড়ুন: ফের মিলবে রাশি রাশি টাকা, গয়না? অর্পিতার বেলঘড়িয়ার ক্লাবটাউনের ফ্ল্যাটে তল্লাশি শুরু ইডির
জাগো বাংলা তৃণমূলের মুখপত্র। তার সম্পাদক এ দিন দুপুর পর্যন্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রতিদিন ছাপা হওয়ার আগে এই সংবাদপত্রটি দেখে নেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে একটা বদল এ দিন চোখে পড়েছিল সবার। পার্থ চট্টোপাধ্যায়ের নামের সামনে থেকে বাদ দেওয়া হয়েছিল 'মন্ত্রী' শব্দটি। আর তা যে দলীয় নির্দেশ মেনেই হয়েছিল, এমনটা বিকেলের পরে অন্তত স্পষ্ট।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jago Bangla|| পার্থ চট্টোপাধ্যায় অতীত, নয়া জাগো বাংলা সম্পাদক সুখেন্দু শেখর রায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement