advertisement

শিক্ষক নিয়োগ করবে রাজ্য, বিজ্ঞপ্তি জারি

Last Updated:

শিক্ষক নেবে রাজ্য সরকার ৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন ৷

#কলকাতা: শিক্ষক নেবে রাজ্য সরকার ৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন ৷ ভারতীয় উপজাতিদের জন্য আদর্শ আবাসিক বিদ্যালয়, Ekalavya Model Residential School-এ রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও ইতিহাস শিক্ষক নিয়োগ করা হবে ৷
ইংরেজি মাধ্যম এই স্কুলে শিক্ষকের শূন্যপদে আবেদনপত্র ইতিমধ্যেই নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ ইংরেজি মাধ্যম স্কুল হলেও বাংলা বলতে, লিখতে ও পড়তে জানা আবশ্যিক ৷ আবেদনকারীর মাতৃভাষা নেপালি হলে এই নিয়ম প্রযোজ্য নয় ৷
রাষ্ট্রবিজ্ঞানে শূন্যপদ ২টি ৷ যা ওবিসি এ ও তপশিলী উপজাতিদের জন্য সংরক্ষিত ৷ ভূগোলের জন্য একটি শূন্য পদ দৃষ্টিহীনদের জন্য সংরক্ষিত ৷ পাশাপাশি ইতিহাস শিক্ষকের জন্য থাকা একটি শূন্যপদ ওবিসি বি প্রার্থীর জন্য সংরক্ষিত ৷
advertisement
advertisement
উক্ত শিক্ষকপদে আবেদনের জন্য প্রশিক্ষণের ডিগ্রি থাকা আবশ্যক ৷ বয়সের উর্ধ্বসীমা ৩৬ ৷ আবেদনের শেষ তারিখ ১৫ মে, ২০১৭ ৷
শিক্ষকপদে বেতন স্কেল- পেব্যান্ড ৯,০০০ টাকা থেকে ৪০,৫০০ টাকা ও গ্রেড পে ৪,৮০০
শূন্যপদের বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য লগ ইন করতে হবে পাবলিক সার্ভিস কমিশন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিক্ষক নিয়োগ করবে রাজ্য, বিজ্ঞপ্তি জারি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement