advertisement

SIR: এসআইআর পরিস্থিতিতে উন্নয়ন কাজের উপর কড়া নজর, ২৩ জেলায় বিশেষ অফিসার নিয়োগ

Last Updated:

SIR: এসআইআর (SIR) পরিস্থিতির মধ্যেই রাজ্যের ২৩টি জেলায় ২৩ জন সিনিয়র অফিসার নিয়োগ করল নবান্ন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জেলাভিত্তিক এই নিয়োগ করা হয়েছে।

চলছে এসআইআর
চলছে এসআইআর
কলকাতাঃ এসআইআর (SIR) পরিস্থিতির মধ্যেই রাজ্যের ২৩টি জেলায় ২৩ জন সিনিয়র অফিসার নিয়োগ করল নবান্ন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জেলাভিত্তিক এই নিয়োগ করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন জেলাশাসক ও একাধিক দফতরের সচিব পর্যায়ের আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এই অফিসারদের কাজ হবে জেলায় জেলায় গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পর্যবেক্ষণ করা। বিশেষ করে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, ‘পথশ্রী’, ‘বাংলার বাড়ি’-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ কতটা সঠিকভাবে চলছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। প্রয়োজনে ফিল্ড ভিজিট করে প্রকল্পগুলির বাস্তব অবস্থা মূল্যায়ন করবেন।
advertisement
advertisement
পরিদর্শনের পর প্রতিটি জেলার অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট মুখ্য সচিবের কাছে জমা দিতে হবে। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। প্রশাসনিক সূত্রে দাবি, উন্নয়নমূলক কাজে গতি আনা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR: এসআইআর পরিস্থিতিতে উন্নয়ন কাজের উপর কড়া নজর, ২৩ জেলায় বিশেষ অফিসার নিয়োগ
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement