advertisement

ভোটের আগে কংগ্রেসে অন্তর্কলহ, অধীরের নামে সোনিয়াকে নালিশ শিখা মিত্রর

Last Updated:

শিখা মিত্রর বক্তব্য শুনে তাকে আশ্বস্ত করেন সোনিয়া। জানান, খুব তাড়াতাড়ি তাঁকে দিল্লিতে নিজের বাসভবনে ডাকবেন।

#কলকাতা : রাজ‍্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবারও একবার রাজ‍্য কংগ্রেসের অন্তর্কলহের কালো ছায়া। এবার কংগ্রেস হাইকমান্ডের কাছে রাজ্য সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে নালিশ জানালেন প্রয়াত কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র।
বৃহস্পতিবার কলকাতার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল শিখা মিত্রর। গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় নিজের নাম দেখে বিস্মিত হন শিখা মিত্র। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন সোমেন জায়া।
এরপর বৃহস্পতিবার বেশি রাতে সোমেন জায়াকে ফোন করেন স্বয়ং সোনিয়া গান্ধী। টেলিফোনে দুজনের মধ্যে প্রায় মিনিট পনের কথাবার্তা হয়। দুজনের কথাবার্তার সময়ে উপস্থিত ছিলেন সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র ও মিত্র পরিবারের ঘনিষ্ঠ  কংগ্রেস নেতা অমিত ঘোষ। বিজেপির প্রার্থী পদ প্রত্যাখ্যান করার জন্য শিখা মিত্রকে অভিনন্দন জানান সোনিয়া গান্ধী। তখনই রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী সম্পর্কে নিজের মান অভিমান ও ক্ষোভ উগড়ে দিয়ে শিখা মিত্র বলেন,"রাজ্য কংগ্রেসে সোমেন মিত্রের অবদান এই রাজ‍্যের কংগ্রেসীরা জানেন। কিন্তু বর্তমান রাজ্য সভাপতি প্রতি মুহূর্তে মিত্র পরিবারকে অপমান করছেন। তিনি ভুলে গিয়েছেন প্রয়াত সোমেন মিত্রর ছত্রছায়া না থাকলে তিনি নেতা হতে পারতেন না।"
advertisement
advertisement
শিখা মিত্রর বক্তব্য শুনে তাকে আশ্বস্ত করেন সোনিয়া। জানান, খুব তাড়াতাড়ি তাঁকে দিল্লিতে নিজের বাসভবনে ডাকবেন। কংগ্রেস হাইকমান্ড পুরো বিষয়টা তার মুখ থেকে শুনে রাজ্য নেতাদের সঙ্গে কথা বলবেন বলেও জানান সোনিয়া গান্ধী। কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে আলাপ-আলোচনার পর খুশি সোমেন জায়া।
advertisement
শিখা মিত্র বলেন,"সপ্তাহ খানেক আগে সোনিয়া গান্ধীকে চিঠি লিখে ছিলাম।রাজ্যে কংগ্রেসের বর্তমান পরিস্থিতি বিশদে জানিয়ে ছিলাম। আমি খুশি যে তিনি নিজে ফোন করে খোঁজ নিয়েছেন। আশ্বাস দিয়েছেন এই রাজ‍্যে কংগ্রেস পরিবারে কোনও রকম অনাদর বা অমর্যাদা হবে না প্রয়াত সোমেন মিত্রর পরিবারের।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটের আগে কংগ্রেসে অন্তর্কলহ, অধীরের নামে সোনিয়াকে নালিশ শিখা মিত্রর
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement