advertisement

Second Hooghly Bridge: ১২ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কবে, কখন বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে যান চলাচল? এখনই জেনে নিন

Last Updated:

Second Hooghly Bridge: সেতুর মেরামতি কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷ ১২ ঘণ্টা পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতু৷

১২ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কবে, কখন বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে যান চলাচল? এখনই জেনে নিন
১২ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কবে, কখন বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে যান চলাচল? এখনই জেনে নিন
কলকাতা: ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল৷ আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে৷ সেতুর মেরামতি কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷ ১২ ঘণ্টা পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতু৷
জানা গিয়েছে, সেতু মেরামতের কাজের জন্যই বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু৷ ওই সময়ে বেয়ারিং-সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশের রক্ষণাবেক্ষণের কাজ চলবে দ্বিতীয় হুগলি সেতুতে। নিরাপত্তার স্বার্থে সেতুতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। সেতু বন্ধ থাকার সময় বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহনগুলি৷
advertisement
advertisement
প্রসঙ্গত, হাওড়া এবং কলকাতাতে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু অন্যতম ব্যস্ত একটি সেতু৷ দুই ব্যস্ত শহরকে সংযোগকারী এই সেতু বিভিন্ন রুটের যানবাহনের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কিন্তু বিগত বেশ কয়েকমাস ধরেই বিদ্যাসাগর সেতুতে চলছে মেরামতের কাজ৷ সেতু বন্ধ থাকলে বহু নিত্যযাত্রীকেই সমস্যায় পড়তে হবে, তা মাথায় রেখেই ছুটির দিন অর্থাৎ রবিবারে করা হয় মেরামতের কাজ৷ গত জানুয়ারি মাসেও বন্ধ ১৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Second Hooghly Bridge: ১২ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কবে, কখন বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে যান চলাচল? এখনই জেনে নিন
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement