advertisement

Online Order: শাড়িও আসেনি, টাকাও ডুবেছে, ফোন করতে...! সোশ্যাল মিডিয়া দেখে অর্ডার দেওয়ার আগে সাবধান, তরুণীর সঙ্গে যা হল শুনলে চমকে উঠবেন

Last Updated:
Online Order সোশ্যাল মিডিয়ার চটকদার বিজ্ঞাপনের মোহ যে কতটা বিপজ্জনক হতে পারে, তার প্রমাণ দিলেন বীরভূমের সিউড়ির বাসিন্দা কোয়েল দাস।
1/5
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: সোশ্যাল মিডিয়ার চটকদার বিজ্ঞাপনের মোহ যে কতটা বিপজ্জনক হতে পারে, তার প্রমাণ দিলেন বীরভূমের সিউড়ির বাসিন্দা কোয়েল দাস। সরস্বতী পুজোয় পরার জন্য গত ১৫ই জানুয়ারি ইনস্টাগ্রামের 'দেবী বুটিক' নামক একটি পেজ থেকে একটি শাড়ি পছন্দ করেন তিনি। পেজটি দেখতে অত্যন্ত পেশাদার ও বিশ্বাসযোগ্য হওয়ায় কোয়েল অগ্রিম টাকা পেমেন্ট করে শাড়িটি অর্ডার দেন।

2/5
অর্ডার দেওয়ার পর থেকেই শুরু হয় টালবাহানা। বারবার ট্র্যাকিং আইডি চাইলেও বুটিক কর্তৃপক্ষ তা দিতে ব্যর্থ হয়। অভিযোগ, ২৩শে জানুয়ারির মধ্যে পার্সেল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও দিন পেরিয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ কোয়েলকে জানায় যে, ডেলিভারি পার্টনার 'ব্লুডার্ট' থেকে ফোন করে পার্সেলটি বাতিল করে দিলে তবেই টাকা রিফান্ড করা হবে। কিন্তু আদতে কোনও কুরিয়ার কোম্পানি থেকেই তাঁর কাছে কোনও ফোন আসেনি। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই

3/5
প্রতারণার মাত্রা আরও স্পষ্ট হয় যখন কোয়েল ওই পেজে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। অভিযোগ, ফোনটি ধরলে এক ব্যক্তি অত্যন্ত অশালীন আচরণ করেন এবং বিদ্রূপের ছলে বলেন সেখানে শাড়ি নয় বরং
প্রতারণার মাত্রা আরও স্পষ্ট হয় যখন কোয়েল ওই পেজে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। অভিযোগ, ফোনটি ধরলে এক ব্যক্তি অত্যন্ত অশালীন আচরণ করেন এবং বিদ্রূপের ছলে বলেন সেখানে শাড়ি নয় বরং "আলু-পটল-ভেন্ডি" বিক্রি হয়। আইনি ব্যবস্থার ভয় দেখালে ওই নম্বর থেকে বারবার ফোন করে তরুণীকে উত্যক্ত করা শুরু হয়।  ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
পুজো শেষ হয়ে যাওয়ার পর কোয়েল পুনরায় টাকা ফেরতের দাবি জানালে বুটিক কর্তৃপক্ষ প্রথমে সময় চেয়ে নেয় এবং পরবর্তীতে তাঁকে পুরোপুরি ইগনোর করতে শুরু করে। বর্তমানে হোয়াটসঅ্যাপে ভয়েস কল বা ইনস্টাগ্রামে মেসেজ করলেও কোনও উত্তর মিলছে না। তরুণীর দাবি, তাঁর মতো আরও অনেকেই এই সুসজ্জিত বুটিক পেজের আড়ালে থাকা জালিয়াত চক্রের ফাঁদে পা দিয়ে টাকা খুইয়েছেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই

5/5
নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে কোয়েল দাস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন। তাঁর কথায়,
নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে কোয়েল দাস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন। তাঁর কথায়, "মানুষকে বিশ্বাস করাটাই সবথেকে বড় ভুল হয়েছে। সুন্দর পেজ সাজিয়ে মানুষকে এভাবে ঠকানো হচ্ছে। আমার সঙ্গে যা হয়েছে তা যেন আর কারও সঙ্গে না হয়, সেই জন্যই এই সতর্কবার্তা।" সাইবার বিশেষজ্ঞদের মতে, অপরিচিত পেজে অর্ডার দেওয়ার আগে তার কমেন্ট বক্স এবং রিভিউ যাচাই করা একান্ত প্রয়োজন।  (Disclaimer: এই প্রতিবেদনটি সংশ্লিষ্ট তরুণীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও বক্তব্যের ওপর ভিত্তি করে লেখা। এতে উল্লিখিত মতামত, অভিযোগ বা অভিজ্ঞতার সত্যতা News18 বাংলা যাচাই করে না৷)
advertisement
advertisement
advertisement