advertisement

প্রকাশিত হল মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ফল

Last Updated:

আজ প্রকাশিত হচ্ছে শিক্ষক নিয়োগের ফল ৷ এদিন সন্ধে ৭টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল ৷

#কলকাতা: আজ প্রকাশিত হচ্ছে শিক্ষক নিয়োগের ফল ৷ এদিন সন্ধে ৭টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল ৷ ফল প্রকাশিত হলেও নিয়োগ এখনই নয় বলে জানানো হয়েছে ৷ আপাতত তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৷ আইনি জটিলতা কাটলেই নিয়োগপত্র দেওয়া শুরু করবে এসএসসি ৷ একাদশ-দ্বাদশের ধাঁচেই ফলাফল পাবেন প্রার্থীরা ৷
ssc 2
শনিবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানানো হয়েছিল, আগামী সপ্তাহেই ফলপ্রকাশ হবে শিক্ষক নিয়োগের ৷ প্রকাশিত হবে নবম-দশম শ্রেণির লিখিত পরীক্ষার ফলপ্রকাশ ৷ তবে ফলপ্রকাশ হলেও এখনই নিয়োগ নয় নবম-দশম শ্রেণিতে ৷ প্রথমে তথ্য যাচাই হবে, ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে তার পর বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে ৷
advertisement
advertisement
রেজাল্ট জানা যাবে- www.westbengalssc.org এই সাইটে গিয়ে ৷ সাইটে গিয়ে দুটি ভাগ থাকবে ৷ একটি IX ও X ৷ আরেকটি X  ও XI ৷
IX ও X লেখা বক্সে গিয়ে ক্লিক করে নির্দিষ্ট জায়গায় পরীক্ষার্থীরা নিজেদের ১৪ ডিজিট রোল নম্বর ও জন্মতারিখ দিলেই দেখতে পাবেন পরীক্ষার ফল ৷
আরও পড়ুন:
advertisement
সম্প্রতি হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখোমুখি হন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ৷ বিচারপতির অভিযোগ নিয়োগ নিয়ে একাধিক মামলা হাইকোর্টে বিচারাধীন ৷ কিন্তু তা সত্ত্বেও কমিশন কোর্টের নির্দেশ ঠিকমতো না মানায় মামলার নিষ্পত্তি সম্ভব হচ্ছে না ৷ আদালতেই মামলার সঙ্গে ঝুলে রয়েছে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ৷ মামলার প্রলম্বিত হওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হচ্ছে বহু মানুষের মূল্যবান সময় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রকাশিত হল মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ফল
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement