advertisement

Ration Scam: '২০ হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে শঙ্কর, যোগ জ্যোতিপ্রিয়ও' আদালতে দাবি ইডির

Last Updated:

Ration Scam: রেশন দুর্নীতিতে অন্তত ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এদিন আদালতে এমনটাই দাবি করল ইডি

আদালতে দাবি ইডির
আদালতে দাবি ইডির
কলকাতা: রেশন দুর্নীতিতে অন্তত ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এদিন আদালতে এমনটাই দাবি করল ইডি। এদিন বনগাঁ পুসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যতে আদালতে পেশ করে ইডি। ১৪ দিনের জন্য ইডি হেফাজত চাওয়া হয়েছে। সেখানেই শঙ্করের বিরুদ্ধে চাঞ্চল্যকর কথা জানিয়েছে ইডি।
ইডির দাবি, “ফরেন কারেন্সি এক্সচেঞ্জের মাধ্যমে বিদেশে টাকা পাঠানো হত। এমন বেশ কিছু সংস্থা রয়েছে শঙ্করের নামে। শঙ্করের পরিচিতি অন্তত এমন ৯০টি কোম্পানি রয়েছে টাকা পরিবর্তন করার জন্য। বর্ডার এলাকায় ওই কোম্পানি চালানো হতো বলে দাবি। এমনকী এই টাকা দুবাইতে পাঠানো হত।”
advertisement
advertisement
আদালতে ইডি দাবি করেছে, “অন্তত ২০ হাজার কোটি টাকা এই সব সংস্থা মারফত বিদেশে পাঠানো হয়েছে। ২০০০ কোটি টাকা বেআইনি খাদান মালিক ও মাফিয়াদের হাতে রয়েছে। ৯ হাজার থেকে ১০ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের। দুবাই এবং বাংলাদেশে বেশিরভাগ টাকা পাঠানো হত।”
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিনভর তল্লাশির পর রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ইডি। বনগাঁর এই দাপুটে তৃণমূল নেতাকে নিয়ে ইডি আধিকারিকরা গভীর রাতে তাঁর বাড়ি থেকে বেরনোর সময় ইডি অফিসারদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে জনতার একাংশ। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় সিআরপিএফ জওয়ানরা। রাতেই শঙ্কর আঢ্যকে নিয়ে কলকাতায় রওনা দেন ইডি কর্তারা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ration Scam: '২০ হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে শঙ্কর, যোগ জ্যোতিপ্রিয়ও' আদালতে দাবি ইডির
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement