advertisement

৩১ মে-এর মধ্যে যা কেনার কিনে নিন, বাড়তে চলেছে অ্যামাজনের সমস্ত জিনিসের দাম

Last Updated:

বিশেষজ্ঞদের মতে শুল্ক বৃদ্ধির জেরে অ্যামাজনের প্রোডাক্টের দাম বেড়ে যাবে ৷

কলকাতা: অ্যামাজন থেকে নিয়মিত বাজার করেন ? তাহলে আপনার জন্য রয়েছে অত্যন্ত জরুরি একটি তথ্য ৷ না জানলে লোকসানে পড়বেন আপনিই ৷ আগামী দিনে অ্যামাজন এই অনলাইন শপিং প্ল্যাটফর্মে কেনাকাটা করতে দিতে হবে বেশি টাকা ৷ সম্প্রতি অ্যামাজন সেলার্স ফি ও কমিশন চার্জ বৃদ্ধি করে দিয়েছে ৷ এর জেরে দাম বাড়তে চলেছে জিনিসের ৷
ইলেকট্রনিক্স, কমমেটিক্স-সহ একাধিক প্রোডাক্টের উপরে এই চার্জ বৃদ্ধি করা হবে ৷ ইটি-র একটি রিপোর্ট অনুযায়ী, বিশেষজ্ঞদের মতে শুল্ক বৃদ্ধির জেরে অ্যামাজনের প্রোডাক্টের দাম বেড়ে যাবে ৷
advertisement
স্বাভাবিক ভাবেই এই অতিরিক্ত চার্জের বোঝা বিক্রেতারা গ্রাহকদের উপর চাপাবে ৷ ৩১ মে থেকে নতুন চার্জ লাগু করা হবে ৷ দেখে নিন কোন কোন ক্যাটাগরির প্রোডাক্টের দাম বৃদ্ধি করা হবে ৷
advertisement
৩১ মে অ্যামাজন ইন্ডিয়ায় জামা -কাপড়, বিউটি প্রোডাক্টস, রান্নাঘরের জিনিসের ও ওষুধের উপরে শুল্ক বাড়ানো হবে ৷ বিশেষজ্ঞদের মতে এর জেরে অনলাইন শপিং প্ল্যাটফর্মের উপলব্ধ পণ্যের দাম আরও বাড়তে চলেছে ৷ এর পাশাপাশি প্রোডাক্ট রিটার্নের বিষয়েও চার্জ বৃদ্ধি করা হবে ৷
এবার থেকে সেলার্স ফি ৫০০ টাকা বা তার কম মূল্যের প্রোডাক্টে ৫.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে ৷ অন্যদিকে, ৫০০ টাকার বেশি মূল্যের প্রোডাক্টে ১৫ শতাংশ করা হয়েছে সেলার্স ফি ৷ অ্যামাজন ওয়াল পেন্টস, টুলস, ইনভার্টার ও ব্যাটারির মতো বেশ কিছু জিনিসের ক্ষেত্রে আবার সেলার্স ফি কমও করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৩১ মে-এর মধ্যে যা কেনার কিনে নিন, বাড়তে চলেছে অ্যামাজনের সমস্ত জিনিসের দাম
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement